অভিষেক বচ্চন
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

অভিষেক বচ্চনের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি, ২০২২) ২২মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ০৩ রজব ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: বাঙালি অভিনেত্রীর ‌‘পুষ্পা’ নাচ (ভিডিও)

ঘটনাবলী:
১৭৮৩- ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।
১৭৯২- টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হন। মহীশূরের অর্ধেক এলাকা চলে যায় ব্রিটিশদের হাতে।
১৮৭২- ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯- গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
২০১৩- যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ২৮ লাখ

জন্মদিন
১৮৪০- টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ।
১৮৯৪- বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন। নোয়াখালী এক উকিল পরিবারে জন্ম তার। কিন্তু পৈতৃক নিবাস ছিল বিক্রমপুর এর বিদগাঁও গ্রামে। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, সক্রিয় কর্মী, কবি ও সমাজসেবক এবং অগ্নিযুগের নারী বিপ্লবী।

১৯৩২- ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ। তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। বাংলাদেশের চাঁদপুরে জেলায় জন্ম তার। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তিনি ছিলেন কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের উত্তরসূরী। তিনি ২০২১ সালের ১০এপ্রিল কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। ২১ এপ্রিল কলকাতায় তার নিজ বাড়িতে মারা যান।
১৯৭৬- ভারতীয় চলচ্চিত্র তারকা অভিষেক বচ্চন। (জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৭৬) একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক ও প্লেব্যাক গায়ক। তিনি মূলত বলিউডে কাজ করার জন্য পরিচিত। তিনি বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সন্তান। ২০০০ সালে রিফিউজি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়।
১৯৮৫- পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
১৯৯২- ব্রাজিলীয় ফুটবলার নেইমার।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে টিকা বাধ্যতামূলক

মৃত্যুবার্ষিকী
১৮৯৪- সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক।
১৯৫৫- ভারতীয় বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়।
১৯৭৯- বিখ্যাত ইংরেজ ক্রিকেটার এডি পেন্টার।
২০১৪- ফিনিশ কবি মিরকা রেকলা।
২০১৪- ভারতের বাঙালি কিংবদন্তি সংগীত শিল্পী যূথিকা রায়।

দিবস
জাতীয় গ্রন্থাগার দিবস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা