ঝড় তুললেছেন বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ (ছবি: সংগৃহীত)
বিনোদন

বাঙালি অভিনেত্রীর ‌‘পুষ্পা’ নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক: তেলেগু ইন্ডাস্ট্রি কাপানো সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেয়েছে হিন্দিসহ মোট পাঁচ ভাষায়। ইতোমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে পুষ্পা।

কেবল আয়ের দিক দিয়েই নয়, ‘পুষ্পা’র গানগুলোও পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ‘ও আন্টাভা’, ‘শ্রীভাল্লি’ বা ‘সামি সামি’ গানগুলো ইন্টারনেট দুনিয়ায় এখন নতুন সেনসেশন। অসংখ্য দর্শক গানগুলো গেয়ে, এগুলোর তালে নেচে ভিডিও প্রকাশ করছেন।

সেই জোয়ারে এবার গা ভাসিয়ে পুষ্পার গানে কোমর দুলিয়ে ঝড় তুললেছেন বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ। হলুদ শাড়ি পরে, সরিষা ক্ষেতে ‘সামি সামি’ গানের তালে নাচের স্টেপ দেন তিনি। সেই নাচ এখন নেট দুনিয়ায় উত্তাল।

সম্প্রতি মনামী তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তার ড্যান্স কভার। এরই মধ্যে ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ। বলাই যায়, রাশমিকার পাশাপাশি বাঙালি মনামীকেও বেশ ভালো মানিয়েছে দর্শকের কাছে।

তেলেগু ভাষায় ‘সামি সামি’ গানটি গেয়েছেন মনিকা যাদব। দেবী শ্রী প্রসাদের মিউজিকে গানটিতে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নেচেছেন রাশমিকা মান্দানা।

আরও পড়ুন: পুনিতের প্রতি শ্রদ্ধা জানালেন আল্লু

প্রসঙ্গত, কলকাতার এই অভিনেত্রী ৩৭ বছর বয়স পেরিয়ে এখনো নিজের রূপ-লাবণ্য ধরে রেখেছেন। নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন আবেদনময়ী ছবি, ভিডিও শেয়ারের মাধ্যমে।

দেখুন মনামীর সামি সামি গানের তালে নাচ:

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা