ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

নারকেল দিয়ে কাতলা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কথায় আছে মাছে ভাতে বাঙালি। অনেকেই একবেলা পাতে মাছ না থাকলে খাবার খেয়ে তৃপ্তি পায় না। মাছ দিয়ে নানা রকম পদ তৈরি করা যায়।

আরও পড়ুন: সুজির গোলাপজামের রেসিপি

বিভিন্ন ধরনের মাছের মধ্যে অনেকেরই পছন্দ হলো কাতলা মাছ। নারকেলের দুধ আর কাতলা মাছ দিয়ে দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু এক খাবার ।

জেনে নেওয়া যাক নারকেল দিয়ে কাতলা রেসিপি-

আরও পড়ুন: পেয়ারা খেলে যা হয়

উপকরণ:

(১) কাতলা মাছের পেটি ৪টি
(২) মরিচের গুঁড়া ২ চামচ
(৩) হলুদ গুঁড়া ২ চামচ
(৪) গোলমরিচ গুঁড়া ২ চামচ
(৫) আদা বাটা ২ চামচ
(৬) রসুন বাটা ২ চামচ
(৭) কাঁচা আম বাটা ১টি
(৮) নারকেল দুধ ১/৪ কাপ
(৯) কারি পাতা
(১০) সরিষার তেল পরিমাণমতো ও
(১১) লবণ।

পদ্ধতি:

প্রথমে একটি বাটিতে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, সামান্য সরিষার তেল ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন।

আরও পড়ুন: বয়স ধরে রাখে যে ৩ বাদাম

এরপর মাছের গায়ে মসলা মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। অল্প তেল গরম করে মাছের টুকরো দিয়ে অল্প আঁচে রান্না শুরু করুন। মাছের একপাশে ২ চা চামচ নারকেল দুধ দিন। অন্য পাশে আরও ২ চা চামচ নারকেল দুধ দিন।

প্রত্যেকটি টুকরো একই ভাবে রান্না করতে করতে একটু কারি পাতা দিয়ে দিতে পারেন। ব্যাস হয়ে গেলে সুস্বাদু নারকেল দুধে কাতলা এবার পরিবেশন করুন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা