সংগৃহীত ছবি
লাইফস্টাইল

দুধ-মধু খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : মানব দেহের অত্যন্ত উপকারী খাবার হল দুধ। ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য দুধের কোন বিকল্প নেই। আবার মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত।

আরও পড়ুন : আচার খেলে কী হয়?

স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ (সা.) মধুকে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। তবে এই দুই খাবার একসাথে খাওয়া কি স্বাস্থ্যকর?

বিশেষজ্ঞরা বলছেন, দুধের সাথে মধু মিশিয়ে খাওয়া স্বাস্থ্যকর। কারণ দুধে মধু মেশালে তার উপকারিতা বেড়ে যায় দ্বি-গুন।

আরও পড়ুন : রসবড়া তৈরির রেসিপি

জেনে নেওয়া যাক দুধের মধু মিশিয়ে খাবেন কেন-

দুধের সাথে মধু মিশিয়ে খেলে এর স্বাদ বেড়ে যাবে দ্বি-গুণ। যাদের চিনি ছাড়া দুধ পান করার অভ্যাস নাই তারা মধু মিশিয়ে নিতে পারেন। দুধ ও মধু একসাথে পান করলে পাচনতন্ত্রকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য খুবই উপকারী।

অনেকে সকালে ঘুম থেকে উঠেই চা পান করেন। চায়ের পরিবর্তে পান করতে পারেন মধু মেশানো দুধ। যা শরীরের কার্যক্ষমতা বাড়বে অনেকখানি। কারণ সকালটা প্রয়োজনীয় কার্বোহাইড্রেট ও প্রোটিন দিয়ে শুরু করলে সারা দিন কাজের শক্তি পাওয়া যায়। দুধ ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়াতে কাজ করে এবং মধু শক্তির যোগান দেয়।

রাতে অনেকের ঘুমের সমস্যা আছে। হালকা গরম দুধে সামান্য মধু মিশিয়ে খেয়ে নিন। এতে রাতে ভালো ঘুম হবে এবং প্রশান্তিও পাবেন। সেইসাথে দুশ্চিন্তা থেকেও মুক্তি পাবেন।

আরও পড়ুন : তালের পুষ্টিগুণ

শ্বাসকষ্টের সমস্যা জন্য উপকারী একটি খাবার হল দুধ ও মধুর মিশ্রণ। ঋতু পরিবর্তনের সময় সর্দিকাশিতে ভুগলেও খেতে পারেন এই খাবার। বিশেষ করে শিশুদের জন্য দুধ ও মধুর মিশ্রণ বেশি উপকারী।

দুধ ও মধুর মিশ্রণ শরীরে ক্ষতিকর ব্যাক্টেরিয়ার বৃদ্ধি রোধ করতে কাজ করে। আমাদের অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। যার কারণে পেটের কোনো সমস্যা হয় না ক্ষুধাও বাড়ে। স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণ করতে সহজ হয়।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কি...

ঢাবিতে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা