সারাদেশ

মাদারীপুরে দেরিতে হলেও জমে উঠেছে ইফতারি বাজার

শফিক স্বপন, মাদারীপুর: পবিত্র রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে মাদারীপুর জেলার ৪ টি উপজেলা ও ১ টি থানার বাজার গুলোতে ইফতারি বাজার। রহমতের ১০ দিনপর মাগফেরাতের শুরু থেকেই অনেক দোকানীরা পসরা সাজিয়ের ইফতারি তৈরি করে বিক্রি করতে শুরু করেছে।

আরও পড়ুন: ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হতে যাচ্ছে

মাদারীপুর সদর, রাজৈর, শিবচর, রাজৈর উপজেলা ও ডাসার থানার বিভিন্ন হাট বাজার কিংবা রাস্তার মোরে ইফতারি তৈরির দোকান চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে জমজমাট হয়েছে, এবং ইফতারি দোকানেকেনাবেচাও। করোনার কারণে গত দুই বছর ইফতারির আয়োজন সেভাবে না হলেও এবার পরিস্থিতি স্বাভাবিক। প্রচলিত ইফতারির পাশাপাশি নানান স্বাদের বাহারি আয়োজন সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাহারি এসব ইফতারির স্বাদ নিতে দুপুরেই দূর-দূরান্ত থেকে ভোজনবিলাসীরা ছুটে এসেছে বাহারী ইফতারি দোকানে ।

এছাড়া দুপুরের পর পরই স্থায়ী হোটেল-রেস্তোরাঁ থেকে ফুটপাতের অস্থায়ী ও ভ্রাম্যমাণ ইফতার দোকান জমে উঠছে। এসব দোকানে ছোলা, আলুর চপ, বেগুনি, জিলাপি, বুরিন্দা, হালিম ইত্যাদি ঐতিহ্যবাহী দেশীয় ইফতারি পাওয়া যাচ্ছে এসব দোকানে।

মাদারীপুর শহরের মায়ের দোয়া রেস্টুরেন্টে এর মালিক আঃ ওয়াহেদ মুন্সি বলেন, বর্তমানে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় ইফতারি তৈরি করে তেমন লাভ হচ্ছে না৷ তারপরও মুসলমানদের প্রিয় ইফতারের কথা চিন্তা করে কষ্ট হলেও ইফতারি তৈরি করে বিক্রি করছি।

না্ঈম রেস্টুরেন্টের মালিক বাচ্চু হাওলাদার বলেন, করোনারপর এ বছর বেচা কেনা মোটামুটি হচ্ছে। এখন আর আগের মতো ক্রেতা পাওয়া যায় না, তারপর রোজায় ইফতারি তৈরি করে বিক্রি না করলে মনে তৃপ্তি পাই না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা