শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ গ্রহণ
সারাদেশ
পড়ালো ধ্রুবতারা সংগঠন

শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ গ্রহণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মাদক বিরোধী শপথ অনুষ্ঠান করা হয়েছে। বুধবার ( ১৩ এপ্রিল ) ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ধ্রুবতারা) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুল শিক্ষার্থীদের মাদক থেকে মুক্ত রাখতে এই ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: ধর্মের সঙ্গে সংস্কৃতির বিরোধ নেই

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর। শিক্ষার্থীদেরকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ। বিশেষ অতিথি ছিলেন ধ্রুবতারা বরিশাল বিভাগের সভাপতি কিশোর চন্দ্র বালা, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, সংগঠনের উপদেষ্টা ও ঝালকাঠি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, কবি ও লেখক মুহাম্মদ আল আমিন বাকলাই, সমাজ সেবক ছবির হোসেন এবং হাসান মাহমুদ।

অতিথিরা মাদকের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করেন এবং এর ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে সকলকে সচেষ্ট থাকার আহবান জানিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল হাওলাদার রনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা