সংগৃহীত
লাইফস্টাইল

বয়স ধরে রাখে যে ৩ বাদাম 

লাইফস্টাইল ডেস্ক: আমরা আমাদের বয়স ধরে রাখতে অর্থাৎ ত্বকে বয়সের ছাপ পড়তে না দেওয়ার জন্য নানা ধরনের প্রসাধনী ব্যবহার করি। কেবল প্রসাধনী ব্যবহার বা রূপচর্চা করলেই হবে না। খাবারের দিকেও দিতে হবে বাড়তি নজর।

আরও পড়ুন: প্লেইন কেক তৈরির রেসিপি

বয়স ৩০ পার হলেই ধীরে ধীরে ত্বকে ছাপ পড়তে শুরু করে। সে সময় চোখের নিচে খানিকটা কুঁচকে যায় তো গালের চামড়ায় ঢিলে ভাব আসে। এছাড়াও অনেক সমস্যারই সম্মুখীন হতে হয়।

নিয়মিত ৩ ধরনের বাদাম খেলে পরিবর্তনটা টের পাবেন দ্রুতই। বয়স বাড়লেও ছাপ পড়বে না শরীরে। এ ৩ বাদাম নিয়ম মেনে খাওয়ার পাশাপাশি বাদ দিতে হবে ভাজাপোড়া বা অতিরিক্ত মসলাদার খাবার। এতে ত্বক ভালো থাকে।

আরও পড়ুন: থানকুনি পাতার ৫ উপকারিতা

জেনে নেওয়া যাক বয়স আটকাতে চাইলে কোন ৩ বাদাম খাবেন-

১) কাঠবাদাম

কাঠবাদাম জাদুর মতো কাজ করে বয়স ধরে রাখতে। এ বাদামে পর্যাপ্ত ভিটামিন ই থাকে। যা ত্বককে সতেজ রাখতে কাজ করে। বয়স বাড়লেও ত্বকে ছাপ পড়তে দেয় না। তাই নিয়মিত সকালে ৫টি করে কাঠবাদাম খেতে হবে। বাদামগুলো আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রেখে পরেরদিন সকালে খোসা ছাড়িয়ে নিয়মিত খান। এতে দ্রুতই উপকার পাবেন।

আরও পড়ুন: মন ভালো করার উপায়

২) পেস্তা বাদাম

পেস্তা বাদামে রয়েছে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড নামক উপকারি ২ টি উপাদান। যা ত্বককে ভালো রাখতে কাজ করে। এ অ্যান্টি অক্সিডেন্ট বাদামে থাকে। যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি ত্বকের কোষের ক্ষয় প্রতিরোধেও সাহায্য করে। ব্রণ থেকে মুক্তি পেতে নিয়মিত পেস্তা বাদাম খেলে অনেক ভালো ফল পাওয়া যায়।

৩) আখরোট

আখরোট সুস্বাদু একটি বাদাম । ত্বক ভালো রাখার জন্য এটি কাজ করে। তবে এ বাদাম যে সকালেই খেতে হবে এমন কোনো কথা নেই। দিনের যেকোনো সময় খেলেই হবে । এ বাদামে রয়েছে প্রদাহরোধী ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এটি ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচায়। এটি খেলে ত্বক সতেজ ও টানটান থাকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা