সংগৃহীত ছবি
লাইফস্টাইল

মজাদার ইলিশের ঝোল

লাইফস্টাইল ডেস্ক : কথায় আছে, মাছের রাজা ইলিশ। ইলিশ মাছ খেতে কে না পছন্দ করেন! ইলিশ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু অনেক পদ। তার মধ্যে ইলিশের ঝোল জনপ্রিয়। গরম ভাতের সাথে এই পদ থাকলে বেশ জমে যায়। তবে খুব সহজেই রান্না করে নিতে পারেন ইলিশের ঝোল।

জেনে নেওয়া যাক ইলিশের ঝোলের রেসিপি-

উপকরণ:

(১) ইলিশ মাছ- বড় ৮ টুকরা

(২) পেঁয়াজ বাটা- ১ কাপ

(৩) আদা রসুন বাটা- ১ চা চামচ করে

(৪) টমেটো পিউরি- ২টি টমেটোর

(৫) লবণ- স্বাদমতো

(৬) হলুদ গুঁড়া- ১ চা চামচ

(৭) মরিচ গুঁড়া- ২ চা চামচ

(৮) ধনে ও জিরা গুঁড়া- ১/২ চা চামচ করে

(৯) তেল- ১/২ কাপ

(১০) কাঁচা মরিচ- ৪-৫টি

(১১) লেবু পাতা- ২ টুকরা।

তৈরি করবেন যেভাবে-

২ টেবিল চামচ তেল কড়াইতে দিয়ে গরম করুন। এরপর মাছের টুকরাগুলো ধুয়ে লবণ ও ১- ২ চা চামচ হলুদ মেখে হালকা করে ভেজে তুলে নিন। তেল গরম হলে পেঁয়াজ-রসুন বাটা, মরিচ-হলুদের গুঁড়া, জিরার গুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল ছাড়লে ১-২কাপ পানি দিন। পানি ফুটলে মাছের ভাজা টুকরাগুলো ছেড়ে দিন। মাছের সমান হবে বা মাছ পানিতে অল্প ডুবে থাকবে। অল্প আঁচে ১৫ মিনিট ঢেকেরান্না করুন। পানি কিছুটা টেনে গেলে কাঁচা মরিচ সাথে লেবুপাতা দিয়ে আরও ২ মিনিট রেখে নামিয়ে নিন।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা