ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক: দুধে স্বাস্থ্যের জন্য অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বো-হাইড্রেট এবং ফাইবার থাকে।

আরও পড়ুন: মাছের মাথা খেলে কি হয়?

অনেকেই আছেন, যারা প্রতিদিন রাতে দুধ পান করেন। তবে জানেন কি, দুধের মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে খেলে আরও ভাল উপকার পাওয়া যায়?

জেনে নিন দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে কী উপকার পাওয়া যায়-

১) রাতে ঘুমানোর আগে হলুদ-দুধ খেলে ফোলা ভাব ও জয়েন্টের ব্যথা কমে যায়। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি শরীরের ব্যথা এবং ফোলার সমস্যা থেকে মুক্তি দেয়। জয়েন্টে ব্যথা এবং ফোলা ভাব থাকলে অবশ্যই হলুদ-দুধ খেতে পারেন।

আরও পড়ুন: পায়ের রগে টান ধরে কেন?

২) হলুদ-দুধ খাওয়া মস্তিষ্কের জন্য খুবই উপকারী। প্রতিদিন এটি খেলে স্মৃতিশক্তি প্রখর হয়। পাশাপাশি মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করে।

৩) অ্যালঝাইমারের মতো রোগ থেকে মুক্তি পেতেও দারুণ কার্যকরী এটা।

৪) হলুদের নানা ঔষধি গুণ রয়েছে। এটি দুধের সাথে মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যা অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

আরও পড়ুন: তারুণ্য ধরে রাখার কৌশল

৫) হলুদ-দুধ নিয়মিত খেলে হজম প্রক্রিয়াকে শক্তিশালী হয়। এটি বদহজম ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেয়। এটি নিয়মিত খেলে পেট ভালভাবে পরিষ্কার হয়।

৬) প্রতিদিন হলুদ-দুধ খেলে অন্ত্র সুস্থ থাকে। পাকস্থলীর আলসার এবং কোলাইটিসের চিকিৎসাতে এটি খুবই সহায়ক। শুধু তাই নয়, এটি হার্টের জন্যও খুবই উপকারী। নিয়মিত এটি খেলে হাড় মজবুত হয় এবং শরীরকে শক্তিশালী করে। সূত্র: নিউজ১৮।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা