ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

পায়ের রগে টান ধরে কেন?

লাইফস্টাইল ডেস্ক: অনেকেরই ঘুমের মধ্যে পায়ের রগে টান ধরে। অনেক সময় ঘুম থেকে উঠতে কিংবা সকালে হাঁটা শুরু করতে গেলে পায়ের শিরায় টান ধরে। আবার হাঁটতে হাঁটতে হঠাৎই বেঁকে যায় পায়ের আঙুল। ডিহাইড্রেশনের কারণ রগে বা পেশিতে টান ধরে।

আরও পড়ুন: অশান্তি আনে স্বামী-স্ত্রীর যেসব অভ্যাস

ডিহাইড্রেশন কারণ রগে বা পেশিতে টান ধরে। মুলত শরীরে পানির পরিমাণ কমে গেলে এই সমস্যা বাড়ে। শীতে শরীরে পানিশূন্যতা পরিমাণ বেশি দেখা যায়। আরও কিছু কারণে পায়ের রগে টান ধরতে পারে।

আসুন জেনে নেওয়া যাক-

(১) শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের ঘাটতি।

(২) অতিরিক্ত ব্যায়াম, পরিশ্রম বা পায়ের পেশির বেশি ব্যবহার।

(৩) পানি শূন্যতা বা ডিহাইড্রেশন।

আরও পড়ুন: ত্বক ভালো রাখতে যা করবেন

(৪) খুব ঠান্ডা আবহাওয়া।

(৫) গর্ভকালীন খনিজের অভাব।

(৬) বেশিক্ষণ সময় বসে থাকা, শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকা বা ঘুমের সময় ভুল দেহ ভঙ্গির কারণে এমন হতে পারে।

আরও পড়ুন: মনমোহিনী চিংড়ি রেসিপি

দ্রুত যা করবেন-

(১) হাত,পা,আঙুলের ক্র্যাম্প থেকে মুক্তির জন্য আক্রান্ত স্থান ও এর চারপাশে আঙুল দিয়ে ম্যাসাজ করুন। ম্যাসাজ করতে হবে এমনভাবে যাতে শক্ত হয়ে যাওয়া পেশি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

(২) পায়ে ক্র্যাম্পের হালকা করে চাপ দিয়ে ধীরে ধীরে স্ট্রেচিং করুন অন্য ব্যায়াম এ সময় না করাই ভালো।

(৩) টান ধরার জায়গায় হট ব্যাগ ব্যবহার করুন। ১০ সেকেন্ড রাখার পর বরফ সেঁক দিন আবার ১০ সেকেন্ড পর হট ব্যাগ দিন। ঠান্ডা ও গরম সেঁক দিলে ব্যথা কমতে শুরু করবে।

আরও পড়ুন: পটেটো ইমোজি তৈরির রেসিপি

(৪) পায়ে টান ধরলে শক্ত কোনো কাজ করবেন না। এতে টান ধরা জায়গায় চাপ পড়তে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন।

৫) সারা দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। শরীরে পানির ভারসাম্য রক্ষা করতে ডাবের পানি বা লেবুর পানিও পান করতে পারেন। পানির ঘাটতির জন্যই বেশিরভাগ ক্ষেত্রে এমনটি হয়।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা