ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

অশান্তি আনে স্বামী-স্ত্রীর যেসব অভ্যাস

লাইফ স্টাইল ডেস্ক: যুগযুগ ধরে প্রচলিত হয়ে আসছে, সংসার সুখের হয় রমণীর গুণে! তবে সংসার সুখের করতে স্বামী-স্ত্রী উভয়েরই ভূমিকা থাকতে হয়।

আরও পড়ুন: ত্বক ভালো রাখতে যা করবেন

সংসার জীবনে সুখ পেতে দুজনেরই দায়িত্বশীল হতে হয়। তা না হলে সংসারের স্থায়িত্ব দীর্ঘ করা কঠিন হয়ে দাঁড়ায়। স্বামী-স্ত্রীর এমন অনেক অভ্যাস রয়েছে যা বিবাহিত দম্পতির মধ্যে থাকলে সংসারে অশান্তি নেমে আসতে পারে।

তাই সুস্থ থাকতে ও দাম্পত্য জীবনে সম্পর্ক ভালো রাখতে নির্দিষ্ট কিছু অভ্যাস পরিত্যাগ করা খুবই প্রয়োজন।

তাহলে জেনে নিন অভ্যাসগুলো কী কী-

আরও পড়ুন: মনমোহিনী চিংড়ি রেসিপি

১) চিনি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ:

প্রক্রিয়াজাত বাহিরের খাবার যাতে প্রচুর পরিমাণে চিনি থাকে তা নারী ও পুরুষের উর্বরতাকে প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, এর কারণে আমাদের দেহ ও মন নানা সমস্যার শিকার হতে পারে। এসব খাবার শুধু সুস্বাদুই বটে, এগুলোর মধ্যে কোনো পুষ্টিগুণ নেই। এটি হৃদরোগের জন্যও বিপদজনক হতে পারে।

২) ধূমপান:

পৃথিবীর সব খারাপ নেশার মধ্যে ধূমপান সবচেয়ে খারাপ। এটি শুধু আপনার হার্টের স্বাস্থ্যের জন্যই খারাপ নয়, এর ফলে শরীরের ছোট ও পাতলা শিরাগুলোও সঙ্কুচিত হয়ে পড়ে।

পুরুষদের ক্ষেত্রে ধূমপান পুরুষত্বহীনতার কারণ হতে পারে। যার কারণে শুক্রাণুর সংখ্যা কমে যায় এবং শুক্রাণুর গুণগত মানও কমতে থাকে। আর নারীর ক্ষেত্রে, এটি ডিম্বানুর গুণমান নষ্ট করে।

আরও পড়ুন: পটেটো ইমোজি তৈরির রেসিপি

৩) শরীরচর্চা না করা:

পরিশ্রমী না হলে ও কঠোর পরিশ্রম না করলে শরীরে টেস্টোস্টেরন উৎপাদনও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের টেস্টোস্টেরনের মাত্রা অধিক থাকে। ঠিক একইভাবে নিয়মিত শরীরচর্চা করলে নারীর শরীরও সুস্থ থাকে এমনকি অতিরিক্ত ওজনও কমে।

৪) ঠিকমতো না ঘুমনো:

বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কর্টিসলের মাত্রা কমতে শুরু করে। যা পুরুষের টেস্টোস্টেরনকে প্রভাবিত করে। ফলে পুরুষদের যৌন ইচ্ছা ও ক্ষমতা উভয়ই কমতে শুরু করে।

টেস্টোস্টেরন একটি পুরুষ যৌন হরমোন, যা তার পুরুষত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। পর্যাপ্ত ঘুমসহ অনিয়মিত জীবন-যাপনের কারণে এই হরমোনের উৎপাদন কমতে শুরু করে। তাই পুরুষদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: আদা দীর্ঘদিন টাটকা রাখার উপায়

৫) দুশ্চিন্তাগ্রস্ত থাকা:

মানুষ সব সময় অফিস-বাড়ি-পরিবার ও নিজেকে নিয়ে চিন্তিত থাকে। মানসিক চাপের কারণে, কর্টিসল বৃদ্ধি পেতে শুরু করে ও টেস্টোস্টেরন হরমোন কমে যায়। ফলে পুরুষদের অকাল বীর্যপাত শুরু হয় এবং তারা পুরুষত্বহীনও হতে পারে।

একইভাবে নারীদের মধ্যেও দুশ্চিন্তা মানসিক ব্যাধির কারণ হতে পারে। তাই মানসিক চাপ থেকে দূরে থাকতে নিয়মিত মেডিটেশন বা ধ্যান করা জরুরি। তাহলে মানসিক অবস্থাও ভালো থাকবে আর স্বামী-স্ত্রীর মধ্যেও সম্পর্কও হবে সুন্দর। সূত্র: প্রেসওয়্যার১৮

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা