ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কাঠবাদামের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: ডায়াবেটিস ও হার্ট ভালো রাখতে প্রতিনিয়ত অনেক নিয়ম মেনে চলতে হয়। কাঠবাদাম এমন একটি ফল, যা খেলে ডায়াবেটিস ও হার্ট ভালো থাকবে। এই ফলের পুষ্টিগুণের কথা হয়তো অনেকেরই জানা নেই।

আরও পড়ুন: পছন্দের রংয়ে বোঝা যাবে কে কেমন

আসুন জেনে নেই কাঠবাদামের উপকারিতা-

১) কাঠবাদামে রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম ও প্রোটিন, যা নিয়মিত খেলে হার্ট সুস্থ থাকে।

২) এই ফলটি ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন। এটি রক্তে চিনির পরিমান নিয়ন্ত্রণ করবে। এছাড়া শরীরে অন্যান্য অনেক পুষ্টি জোগাতে সাহায্য করে। তাই যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা প্রতিদিনের খাবারে এই ফল রাখতেই পারেন।

আরও পড়ুন: চকোলেট ব্রাউনি রেসিপি

৩) এ বাদামে আছে ওমেগা-৩ টি ফ্যাটি অ্যাসিড, যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।

পুষ্টি বিশেষজ্ঞ রুচিকা জৈন বলেছেন, কাঠবাদাম মানেই ভরপুর পুষ্টি। এই খাবার ডায়াবেটিক ও হার্ট রোগীরাও খেতে পারেন। এটি হার্ট ভালো রাখে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। সেই সাথে আপনার ত্বক, চুলও ভালো রাখে এই ফল।

আরও পড়ুন: শরীর ঠান্ডা রাখবে যে সবজি

এ বিষয়ে এন্ডোক্রিনোলজি বিভাগের পরামর্শদাতা চিকিৎসক ডা. মহেশ জানান, কাঠবাদাম চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে টাইপ-২ ডায়াবেটিস কমায়। এছাড়া হার্ট ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখে। একই সাথে খারাপ কোলেস্টেরল কমিয়ে রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এতে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা কমে।

প্রতিদিন কতটা চিনেবাদাম খাবেন?

পুষ্টি বিশেষজ্ঞ রুচিকা বলেছেন, ভাজা নয় কাঁচা বাদাম রক্তে চিনির পরিমাপ কমায়। তাই ডায়াবেটিক রোগীকে কাঁচা বাদাম খেতে দিতে হবে। সকাল ও সন্ধ্যায় ডায়াবেটিস রোগীরা প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮টি বাদাম খেতে দিলে কোন সমস্যায় পড়বেন না। এতে ক্যালোরির ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি রক্তের চিনির পরিমাণও ঠিক থাকবে।

সান নিউউ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা