ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

রোজায় ‍সুস্থ থাকতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক : মুসলমান ধর্মাবলম্বীদের কাছে রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন মুসলমানরা। ফলে এই মাসে কাজের সময়সূচি ও অভ্যাসে অনেকটা পরিবর্তন আসে। তাই রোজায় সুস্থ থাকতে হলে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।

আরও পড়ুন : মিষ্টি তরমুজ চেনার কৌশল

বিষয়গুলো জেনে নিন-

(১) হালকা খাবার : ইফতারে অনেকেরই ভাজাপোড়া খাওয়ার অভ্যাস আছে। তবে এই অভ্যাস থাকলে সুস্বাস্থ্যের আশা করা যাবে না। সারাদিন খালি পেটে থাকার পর তেলে ভাজা খাবার খেলে আমাদের পাকস্থলী তা সহজে হজম করতে পারে না। ফলে অসুস্থ হয়ে পড়াটা স্বাভাবিক। এতে গ্যাসের সমস্যাসহ পেটে আরও অনেক সমস্যা দেখা দেয়। তাই রোজায় যতটা সম্ভব হালকা ও সহজপাচ্য খাবার খান।

(২) ঘুম : রমজান মাসে ঘুমের সময়ে কিছুটা পরিবর্তন আসে। সাহরি খাওয়ার জন্য ভোর রাতে জাগতে হয়। তাই নামাজ ও অন্যান্য জরুরি কাজ আগেই সেরে ফেলুন। এতে করে সঠিক সময়ে ঘুমাতে যাওয়া সহজ হবে। রোজায় ঘুম পূর্ণ হলে শরীর সুস্থ রাখা সহজ হবে যাবে।

আরও পড়ুন : ভিটামিন সি ঘাটতির লক্ষণ

(৩) অতিরিক্ত কাজ না করা : রমজান মাসে অনেকে অতিরিক্ত কাজের চাপ নেওয়া যাবে না। অনেক গৃহিনী ইফতারের জন্য হরেকরকম খাবার তৈরি করে থাকেন। এতে সময় অপচয় তো হয়ই, শরীরে দুর্বলতাও চলে আসে। রমজান হলো সংযমের মাস। খাবারের ক্ষেত্রেও সংযম আনার চেষ্টা করুন। রান্নাবান্না ছাড়াও এ সময় বেশি পরিশ্রম হয় এমন কাজ এড়িয়ে যান। নয়তো সতজেই ক্লান্ত হয়ে যেতে পারেন।

(৪) পানি পান : রমজানে দিনের বেলা খাবার খাওয়া সম্ভব নয়। তাই ইফতারের পর বিরতি দিয়ে দিয়ে পানি পান করুন। সারাদিন পানাহার থেকে বিরত থাকায় শরীরে পানিশূন্যতা সৃষ্টি হতে পারে। এতে কারণে শরীরে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই শরীরে পর্যাপ্ত পানি ধরে রাখার চেষ্টা করুন।

আরও পড়ুন : লিভার সিরোসিসের ৫টি লক্ষণ

(৫) নিজেকে সচল রাখা : রোজা রাখলেই অলস শুয়ে-বসে থাো যাবে না। নিজেকে সচল রাখুন। নিয়মিত যে কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখুন। তবে অতিরিক্ত পরিশ্রমের কাজ এড়িয়ে চলুন। একটানা বসে থাকা কিংবা কাজ না করে থাকার অভ্যাস করবেন না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা