ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঘুম না হওয়ার কারণ

লাইফস্টাইল ডেস্ক : ঘুম শরীরের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। বর্তমানে কোটি কোটি মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন। শিশু থেকে বৃদ্ধ যেকোনাে বয়সের ক্ষেত্রেই এ সমস্যা দেখা দিতে পারে। যদিও আমরা এ সমস্যাকে তেমন গুরুত্ব দিতে চাই না।

আরও পড়ুন : গরমে ফ্রিজের পানি নয়

ঘুমের সমস্যার কারণে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধে। ঘুম ঠিকমতো না হলে মস্তিষ্ক ভালোভাবে কাজ করে না। এছাড়া স্মৃতিভ্রংশ হওয়া, কাজে বা পড়ায় মনোযোগের অভাব, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা বাড়ে, ডায়াবেটিসের ঝুঁকি, হজমে গণ্ডগোল, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, অবসাদ, হ্যালুসিনেশন, ক্লান্তি, দুর্বলতার মতো আরও অনেক সমস্যা দেখা দেয়। তাই সুস্থ থাকার জন্য ভালো ঘুম হওয়া প্রয়োজন।

আরও পড়ুন : রোজার পূর্ব প্রস্তুতি

দৈনন্দিন জীবনে আমাদের কিছু বদভ্যাস ঘুমের ওপর প্রভাব ফেলে। তাই কোন কোন অভ্যাসের কারণে ঘুমের সমস্যা দেখা দেয় তা সবার জানা উচিত।

কারণগুলো জেনে নিন-

খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন : অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণেই ঘুম আসতে দেরি হয় বা প্রতিদিন পর্যাপ্ত ঘুম হয় না। এর প্রভাব পড়ে শরীরের ওপর। তাই আপনার কোন কোন অভ্যাসর কারণে ঘুমের সমস্যা হচ্ছে তা বোঝা জরুরি।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

চা/কফির নেশা : অনেকেরই চা/কফি খাওয়ার অভ্যাস রয়েছে। দিনের বেলা পরিমিত পরিমাণে খেলে সমস্যার কিছু নেই। তবে বিকালের পর চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে ঘুমের সমস্যা হতে পারে। কফিতে থাকা ক্যাফেইন দীর্ঘক্ষণ রক্তে উপস্থিত থাকে। ফলে রাতে ঘুম আসতে দেরি হয় বা পর্যাপ্ত ঘুম হয় না।

শরীরচর্চা বা ব্যায়াম : প্রতিদিন শরীরচর্চা বা ব্যায়াম করলে হার্ট রেট এবং শরীরের তাপমাত্রাও ঠিক থাকে। ব্যায়াম এন্ডোরফিন ও সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে। এতে স্ট্রেস কমে এবং ভালো ঘুম হতে সাহায্য করে। তাই নিয়মিত ব্যায়াম করলে ঘুমের কোনো সমস্যা হয় না। তবে অতিরিক্ত ব্যায়াম বা সন্ধ্যার পর ব্যায়াম করলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর আদর্শে স্মার্ট বাংলাদেশ গড়ব

স্বাস্থ্যকর খাবার : ভালো ঘুমের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। রিফাইন্ড, অতিরিক্ত চিনি এবং ট্রান্স-ফ্যাটজাতীয় খাবার বেশি খেলে প্রদাহের সমস্যাসহ ওজন বৃদ্ধি পায় এবং ঘুমে ব্যাঘাত ঘটে।

এছাড়া অত্যধিক মোবাইল ব্যবহার, ঘুমানোর আগে ভারি খাবার খাওয়া এবং প্রচুর চিনি গ্রহণ, অ্যালকোহল পান এসব অভ্যাস ঘুমের ওপর খারাপ প্রভাব ফেলে।

আরও পড়ুন : আওয়ামী লীগের পূর্ণ প্যানেল বিজয়ী

এই অভ্যাসগুলোর কারণে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া, তাড়াতাড়ি ঘুম না আসা ইত্যাদি সমস্যা দেখা দেয়। আবার প্রতিদিন একই সময়ে না ঘুমালে ঘুম আসতে সমস্যা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা