চিংড়ির সুস্বাদু কোরমা
লাইফস্টাইল

চিংড়ির সুস্বাদু কোরমা

সান নিউজ ডেস্ক: চিংড়ি একটি সুস্বাধু মাছ। এটি পছন্দ করেন না এমন লোক হাতে গোনা। কারও পছন্দ গরম তেলে ভাজা কড়কড়ে কুচো চিংড়ি, কারও আবার শুকনা চিংড়ির বালাচাও। একেক ধরনের চিংড়ির বৈশিষ্ট্য একেক রকম, সেই অনুযায়ী রান্নার পদও হয় আলাদা। তবে পোলাওয়ের সঙ্গে নানান পদের কোরমা হলে জমে বেশ।

আরও পড়ুন: বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা মহাপুরুষ

পোলাওয়ের সঙ্গে খেতে পারেন চিংড়ির কোরমাও। এদিকে চিংড়ি দিয়ে যেকোনো খাবারই তৈরি করা যায় দ্রুত। কেমন হয় যদি ঝটপট চিংড়ির কোরমা তৈরি করে ফেলেন? বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা খুব অল্প সময়ে কিছু রান্না করতে চাইলে চিংড়ির কোরমা করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক চিংড়ির সুস্বাদু কোরমা রেসিপি—

উপকরণ

মাঝারি মাপের চিংড়ি ১৪/১৫টি, দই ১৫০ গ্রাম, আদা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, ধনিয়া গুঁড়া চা চামচ, পোস্ত বাটা ১ বড় চামচ, কাজুবাদাম বাটা ১ বড় চামচ, কাঁচা মরিচ ৪/৫টি, ধনিয়াপাতা কুচি পরিমাণমতো ও ঘি অথবা তেল ২ টেবিল চামচ।

আরও পড়ুন: অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব

প্রণালি

একশো গ্রাম দই, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছ মেখে রাখুন কিছুক্ষণ। এরপর রান্নার কড়াইতে ঘি অথবা তেল দিন। গরম হলে কাজুবাদাম, ধনিয়া, পোস্তবাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে চিংড়ি মাছ মাখাটা দিন। সঙ্গে দিন কাঁচা মরিচ ও লবণ। এবার দু চামচ দই ফেটিয়ে মিশিয়ে দিন। ৫/৭ মিনিট রান্না করুন। পরিবেশন করার আগে ধনিয়াপাতা কুচি আর কাজু কুচি ওপরে ছাড়িয়ে দিন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা