লাইফস্টাইল

চুল পড়া কমানোর উপায় 

সান নিউজ ডেস্ক : চুল পড়ার সমস্যা বাড়লে চুলের সৌন্দর্য তো নষ্ট হয়ই, সেইসঙ্গে এটি বিভিন্ন অসুখের লক্ষণও প্রকাশ করতে পারে। তাই চুল পড়ার পরিমাণ বাড়লে নিজের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। বাইরে থেকে যত্ন তো নেবেনই, খাবারের তালিকায়ও যোগ করতে হবে কিছু খাবার। কিছু খাবার আছে যেগুলো খেলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে।

আরও পড়ুন : বসে আছি খেলার জন্য

চুল পড়ার সমস্যা কমাতে কিছু খাবার বাদ দিতে হবে, যেগুলো চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অতিরিক্ত মসলাদার, ভাজাপোড়া, অতিরিক্ত তেলযুক্ত খাবার বাদ দিতে হবে খাবারের তালিকা থেকে। সতেজ ও পুষ্টিকর খাবার খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। এছাড়াও বিশেষ তিনটি খাবার আপনাকে চুল পড়া থেকে মুক্তি দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক-

মেথি খাওয়ার উপকারিতা

চুল পড়ার সমস্যা বন্ধ করতে অন্যতম কার্যকরী খাবার হলো মেথি। এটি বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহার করা যায়। সবজির ফোড়ন হিসেবে রাখতে পারেন মেথির ব্যবহার। সালাদে মেথির গুঁড়া খেতে পারেন। খাওয়া ছাড়াও এটি চুলের যত্নে ব্যবহার করা যায়। সেজন্য অল্প নারকেল তেলে মেথি দিয়ে গরম করে নিতে হবে। তারপর ঠান্ডা করে তা মাথায় লাগিয়ে নিতে হবে। আলতো হাতে মাথার ত্বকে ম্যাসাজ করে নেবেন। এভাবে সারারাত রেখে পরদিন গোসল করে নেবেন।

অলিভ বীজ খাওয়ার উপকারিতা

চুলের যত্নে উপকারী খাবার হলো অলিভ বীজ। চুলের যেকোনো সমস্যা দূর করতে কাজ করে এটি। এক চামচ অলিভ বীজ দুধের সঙ্গে ভিজিয়ে খেতে পারেন। নারিকেল এবং ঘি দিয়ে তৈরি লাড্ডুতে ব্যবহার করতে পারেন অলিভ বীজ। পুষ্টিবিদরা বলেন, এতে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। কেমো চললে চুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সব চুলই প্রায় উঠে যায়। এই সময়েও চুল গজানোর জন্য অলিভ বীজ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

জায়ফল কেন খাবেন

আরও পড়ুন : পায়ে ধরে কাউকে নির্বাচনে আনবে না ইসি

চুলের যত্নে খাবারের তালিকায় জায়ফল যোগ করার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে এক চিমটি জায়ফল মিশিয়ে খেয়ে নিন। আবার এই জায়ফল নাইটক্যাপ হিসেবেও ব্যবহার করতে পারেন। জায়ফলে থাকা ভিটামিন বি৬, ফলিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম চুল পড়া বন্ধ করে। সেইসঙ্গে এটি চুলের ডগা ভেঙে যাওয়া প্রতিরোধ করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা