লাইফস্টাইল

ঝটপট পিজ্জা রেসিপি

সান নিউজ ডেস্ক: পিজ্জা পছন্দ করেন না এমন টিনএজার কমই আছে। তবে বয়স্করাও কম যান না। ফার্স্ট ফুডের দোকানে ঢু মারলে সহজে বুঝা যায়। এ ছাড়া আন্তর্জাতিক অনেক পিজ্জা ব্র্যান্ড এখন তো হাতের কাছে মেলে। এ ছাড়া দেশীয় অনেক উদ্যোক্তারা খাঁটি স্বাদের পিজ্জা পরিবেশন করছেন।

আরও পড়ুন:তেল ছাড়া মুরগির মাংস

একটি ঝটপট রেসিপি হলো পিজ্জা। খুব অল্প সময়ে অত্যন্ত সুস্বাদু ফ্রেঞ্চ স্টাইল পিজ্জা তৈরি করা যায়। একবার বানালেই আপনি এর স্বাদ ও কার্যকারিতা বুঝতে পারবেন।

তৈরি করতে যা লাগবে

পিজ্জা ডো- ১টি
টোমেটো চিলি সস- ১ কাপ
মুরগির বুকের অংশ- ১/২ কাপ
লাল ও সবুজ ক্যাপ্সিকাম- ১/৪ কাপ
গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
আদা রসুন বাটা- ১/২ চা চামচ
চিজ- ১/২ প্যাকেট
অরিগ্যানো- ১ চিমটি
থাইম- ১ চিমটি
ডিম- ১/২ টা ফেটানো
তেল- ৪ চা চামচ।

আরও পড়ুন:চালের গুঁড়ায় ত্বকের যত্ন

যেভাবে তৈরি করবেন

কড়াইয়ে তেল গরম করে নিন। এবার পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে টুকরো করা মুরগির মাংস দিন। মিনিট পাঁচেক সময় নিয়ে ভাজুন। এরপর তাতে গোল মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।

ডো নিয়ে পিজ্জা প্যানে রুটির মতো বিছিয়ে কাঁটা চামচ দিয়ে রুটির গায়ে ছিদ্র করে নিন। এর ওপরে দিন টমেটো সস। এরপর বাকি সব উপকরণ সাজিয়ে নিন। ওভেন দুইশো ডিগ্রি তাপমাত্রায় প্রি হিট করে নিন। এরপর তাতে পিজ্জা দিয়ে দশ,পনের মিনিট বেক করে নিন। ব্যস, সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু পিজ্জা।

আরও পড়ুন:মজাদার রসুনের ভর্তা

এবার পরিবেশন করুন সুস্বাদু পিজ্জা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা