তেল ছাড়া মুরগির মাংস
লাইফস্টাইল

তেল ছাড়া মুরগির মাংস

সান নিউজ ডেস্ক: দিন দিন তেলের দাম বেড়েই চলছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাহিরে তেলের দাম। তাই অনেকটা মিতব্যায়ী হয়েই তেল খরচ করতে হবে। প্রতিদিনের খাবারে মুরগির মাংস কমবেশি সবাই খান। তবে কখনো কি তেল ছাড়া মুরগির মাংস রান্না করে খেয়েছেন?

তেল স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এ কারণেই ওজন কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তেলবিহীন খাবারের বিকল্প নেই। স্বাস্থ্যকর উপায়ে তেল ছাড়া মুরগির মাংস রান্না করার। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংসের টুকরো
২. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
২. আদা বাটা সামান্য
৩. রসুন বাটা ১ চা চামচ
৪. জিরা বাটা ১ চা চামচ
৫. দারুচিনি আস্ত ১টি
৬. এলাচ ২-৩টি
৭. লবণ পরিমাণমতো
৮. হলুদের গুঁড়া সামান্য ও
৯. মরিচের গুঁড়া ১ চা চামচ।

আরও পড়ুন: কলিজা ভুনা

পদ্ধতি

* একটি ননস্টিকি ফ্রাইপ্যানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা দিয়ে নাড়তে থাকুন। মসলার পানি শুকিয়ে আসলে তাতে সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন। চুলার আঁচ হালকা রাখুন।

* কিছুক্ষণ পর পরিমাণমতো দারুচিনি, এলাচ, লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়ুন। মসলা শুকিয়ে গেলে আবারো পানি দিয়ে নাড়ুন।

* মসলা কষানো হলে মাংসের টুকরোগুলো দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর পাত্রের মুখ ঢেকে দিন। মাংস সেদ্ধ হলে একটু ঝোল ঝোল রেখে বা ঘন করে নামিয়ে ফেলুন।

* ব্যাস সহজেই তৈরি হয়ে গেল তেল ছাড়া মুরগির মাংস রান্না। এবার গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা