আলিয়া ভাট
লাইফস্টাইল

আলিয়ার রূপের গোমর ফাঁস

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে আলিয়াও অন্যতম। অথচ তাকে নো মেকআপ লুকেই বেশিরভাগ সময় দেখা যায়। ন্যাচারাল বিউটি আলিয়ার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

আলিয়ার রূপের রহস্য নিয়ে তাই সবখানে আলোচনাও হয় বেশি। কীভাবে নিজের রূপের যত্ন নেন আলিয়া? রূপচর্চার জন্য তিনি কী করেন? এসব প্রশ্নই ঘুরপাক খায় আলিয়া ভক্তদের মনে। হার জিন্দেগির এক প্রতিবেদন থেকে জানা গেছে।

এ বিষয়ে আলিয়া বিভিন্ন সাক্ষাৎকারে জানান, হাতে সময় পেলেই নিজের মতো করে ফেসপ্যাক তৈরি করে মুখে ব্যবহার করেন তিনি। মূলত মধু আর পেঁপে দিয়েই আলিয়া তার বিশেষ ফেসপ্যাক তৈরি করেন। আর সেই ফেসপ্যাক দিয়েই মুখ পরিষ্কার করেন।

হঠাৎ যদি কোথাও যেতে হয়, তখন শিট মাস্ক ব্যবহার করতে ভুলেন না আলিয়া। সব সময়ই তিনি শিট মাস্ক সঙ্গে রাখেন। তার মতে, কম সময়ে ত্বকের খানিকটা যত্ন নিতে ফেস শিট মাস্ক সেরা অপশন।

এতে অল্প সময়েই সতেজ দেখায় ত্বক। পাশাপাশি ত্বক নিয়মিত ময়শ্চারাইজ করতেও অলসতা বোধ করেন না আলিয়া। ত্বকের উজ্জ্বলতা ও সতেজতা বাড়াতে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহারের বিকল্প নেই।

অনেকেই ভাবেন, আলিয়া কি সত্যিই মেকআপ ব্যবহার করেন না? আসলে এই অভিনেত্রী ন্যাচারাল মেকআপ নিতেই পছন্দ করেন বেশি। কাজের জন্য অবশ্যই ভারী মেকআপ ব্যবহার করতে হয় তাকে। তবে প্রয়োজন ছাড়া আলিয়া মেকআপ করেন না। এতে ত্বক ভালো থাকে।

তবে মেকআপ বাদ দিলেও মুখের ম্যাসাজ নিয়মিত করেন আলিয়া। এক্ষেত্রে তিনি ব্যবহার করেন ফেস ম্যাসাজ রোলার। তা দিয়েই নিয়মিত মুখ ম্যাসাজ করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, আলিয়া ভাটের রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ছয় বছর বয়সে, ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায়, তনুজা চন্দ্র পরিচালিত নাট্যধর্মী সংঘর্ষ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চলচ্চিত্রে ভাটের সহ-শিল্পী ছিলেন, অক্ষয় কুমার ও প্রীতি জিন্টা, যেখানে ভাট জিন্টার শৈশব চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি বক্স অফিসে প্রায় ₹৫০ মিলিয়ন আয় করে।

আরও পড়ুন: পরীমনির মামলা স্থগিত

২০১২ সালে, ভাট চলচ্চিত্রে সর্বপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধবনের বিপরীতে, করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রে। এ চলচ্চিত্রে তিনি শানায়া সিংহানিয়া চরিত্রে উপস্থিত হয়েছেন। চলচ্চিত্রে শানায়া একজন অত্যাধুনিক কিশোরী, যিনি ধবনের চরিত্রের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন আবার অন্য চরিত্র মালহোত্রার প্রতিও এক পর্যায়ে আকৃষ্ট হয়ে পড়েন।

বলিউড হাঙ্গামার তরণ আদর্শ, ভাটের অভিনয় কর্মক্ষমতা সম্পর্কে উল্লেখ করেছেন, "আলিয়ার চরিত্র কাভি খুশি কাভি গাম... (২০০১) চলচ্চিত্রে কারিনা কাপুরের অভিনয় স্মরণ করিয়ে দেয়। আড়ম্বরপূর্ণ, অভিজাত, রূপালী চামচ মুখে জন্মগ্রহণকারী, যে কিনা শুধু তার পোশাক-ব্যাগ জাঁকালভাবে প্রদর্শন করতে পছন্দ করে আর ভালোবাসে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ ঘটাতে। অত্যন্ত বিচ্ছুরিতভাবে, আলিয়া একটি অতি-আত্মবিশ্বাসী চরিত্রে আত্মপ্রকাশ করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা