কলিজা ভুনা
লাইফস্টাইল

কলিজা ভুনা

সান নিউজ ডেস্ক: মাংসের চেয়েও কলিজা ভুনা খেতে অনেকে পছন্দ করেন। বিশেষ বাচ্চাদের পছন্দ কলিজা ভুনা। কলিজায় থাকে নানা পুষ্টি উপাদান এটি আমাদের শরীরের জন্যও বেশ উপকারী। গরম গরম কলিজা ভুনা আর চালের আটার রুটিও খেতে বেশ লাগে। কলিজা ভুনার সহজ ও সঠিক রেসিপি-

উপকরণ

১. গরু বা খাসির কলিজা- ১/২ কেজি

২. পেঁয়াজ (কিউব করে কাটা)- ১ কাপ

৩. আদা বাটা- ১ চা চামচ

৪. রসুন বাটা- ১ টেবিল চামচ

৫. পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

৬. মরিচ গুঁড়া- ১ চা চামচ

৭. হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

৮. জিরা বাটা- ১/২ চা চামচ

৯. ধনে গুঁড়া- ১ চা চামচ

১০. লবণ- স্বাদমতো

১১. দারুচিনি, এলাচ, লবঙ্গ একত্রে বাটা- ১/২ চা চামচ

১২. তেজপাতা- ১টি

১৩. দারুচিনি টুকরো- ৩ টুকরা

১৪. জায়ফল ও জয়ত্রী বাটা- ১/৩ চা চামচ

১৫. ভাজা (টালা) জিরা গুঁড়া- ১/২ চা চামচ

১৬. তেল- ৩ টেবিল চামচ।

পদ্ধতি

* কলিজা ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি বাটিতে কলিজার টুকরো গুলো নিয়ে তার মধ্যে তেল, টালা জিরার গুঁড়া ও কিউব করে কেটে রাখা পেঁয়াজ বাদে বাকি সব উপকরণ মেখে নিন।

* একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে মসলা মাখানো কলিজাগুলো দিয়ে অল্প আঁচে নেড়ে কষাতে থাকুন। যতক্ষণ না পানি শুকিয়ে তেল ওপরে উঠে আসে ততক্ষণ নাড়ুন।

* এরপর কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে আরো ১৫ মিনিট রান্না করুন। এরপর টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আরো ৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিন। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা