লাইফস্টাইল

ঝাল কিমা চিতই

সান নিউজ ডেস্ক: বাঙালির ঘরে শীত এলেই পিঠা-পুলি তৈরির ধুম পড়ে যায়। তৈরি করা হয় নানা রকম পিঠা। তবে একই মিষ্টি খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। তাই পিঠায় ভিন্নতা আনতে তৈরি করা যায় মুখরোচক ঝাল স্বাদের কিছূ পিঠা। তারা তৈরি করতে পারেন ঝাল কিমা চিতই। একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ।

যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তারা খেতে পারেন এই ঝাল কিমা চিতই। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. চালের গুঁড়া (সেদ্ধ করা) ১ কাপ
২. মাংসের কিমা আধা কাপ
৩. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৪. কাঁচা মরিচ কুচি ১ চামচ
৫. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৬. টমেটো কুচি ২ টেবিল চামচ ও
৭. লবণ স্বাদমতো।

পদ্ধতি

* প্রথমে চুলায় পিঠা বানানোর খোলা বসিয়ে তেল মাখিয়ে নিন। চালের গুঁড়ায় পরিমাণমতো পানি ও লবণ মিশিয়ে পিঠার গোলা তৈরি করুন।

* গোলা যেন বেশি পাতলা বা ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন। পিঠা তৈরির আগে খোলা গরম করে নিন।

* এরপর খোলায় সাবধানে পিঠার গোলা দিয়ে সেদ্ধ করা মাংসের কিমা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি ও টমেটো কুচি দিন।

* এবার ঢাকনা দিয়ে ঢেকে চারপাশে পানি ছিটিয়ে দিন। ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার কিমা চিতই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা