লাইফস্টাইল

অতিরিক্ত ওজন কমাতে কালো জিরা

সান নিউজ ডেস্ক: কালিজিরা পেটের জন্য ভালো। আছে আরও নানা গুণ। মসলা বা উপকারী ঔষধির কথা উঠলেই কালো কালো এই মিহি দানার নামটা আসে। কালিজিরা সবচেয়ে বেশি কাজে লাগে ওজন কমাতে। যাঁরা সঠিক নিয়মে নিয়মিত কালিজিরা খান, তাঁরা দ্রুত ওজন কমিয়ে ফেলতে পারেন বলেই জানানো হয়েছে ।

জেনে নিন কালিজিরার ১২ গুণের কথা:

১. স্মৃতিশক্তি উন্নত করে ও মনোযোগ ধরে রাখে। যাঁরা অস্থিরতায় ভোগেন, তাঁদের জন্য কালিজিরা দারুণ উপকারী।
২. রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। যাঁরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য কালিজিরা খুব কার্যকর।
৩. রক্তে বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং উচ্চ রক্তচাপ থেকে মুক্তি দেয়।
৪. হৃদ্‌যন্ত্র ভালো রাখে।
৫. গেঁটে বাত বা অস্থিসন্ধির ব্যথা দূর করতে কার্যকর কালিজিরা।
৬. যাঁরা মাথাব্যথায় ভোগেন, তাঁদের জন্য কালিজিরা উপকারী।
৭. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৮. ব্রণ দূর করে।
৯. চুল পড়া রোধে দারুণ কার্যকর।
১০. দাঁত শক্ত করে।
১১. যাঁরা অ্যাজমা বা হাঁপানির সমস্যায় ভোগেন, তাঁদের জন্যও উপকারী।
১২. পাইলস, কোষ্ঠকাঠিন্য, যকৃতের সমস্যায় বা জন্ডিস থেকে দ্রুত সেরে উঠতে কালিজিরা কাজে লাগে।

খাবেন কীভাবে

ওজন কমাতে কীভাবে খাবেন, জেনে নিন। কয়েকটি কালিজিরার দানা নিয়মিত খেলে মেদ ঝরতে শুরু করবে। কালিজিরায় আছে বিশেষ ধরনের ফাইবার বা আঁশ, যা অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণে রাখে। খাবারের মধ্যে একটু কালিজিরা মিশিয়ে নিলে স্বাদ যেমন বাড়ে, তেমনি পুষ্টিগুণও বেড়ে যায়।

১. পানি, লেবু ও মধুর সঙ্গে: হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে তা আগে খেয়ে ফেলুন। এবার হালকা গরম পানির সঙ্গে কয়েকটি কালিজিরার বীজ খেয়ে ফেলুন। শেষে এক চামচ মধু খান। কালিজিরা খাওয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে তাতে কালিজিরার গুঁড়া যোগ করা। তিন-চারটি দানা গুঁড়ো করে লেবু-পানিতে যুক্ত করতে হবে। কারণ, বেশি কালিজিরা যুক্ত করলে হজমে গোলমাল হতে পারে। এরপর ওই পানির মধ্যে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এতে মেদ কমবে পেশি সুগঠিত হবে।

২: লেবু ও কালিজিরা: কিছু কালিজিরা একটি বাটিতে রেখে তার ওপর লেবুর রস চিপে দিন। কালিজিরা ভিজে গেলে তা রোদে শুকিয়ে নিন আবার। দিনে দুবার ৮-১০টি করে কালিজিরার দানা খান। পেটের চর্বি কমতে শুরু করবে।

৩. সবজিতে: যখনই কোনো সবজি গ্রিল করবেন, চাটনি বা সালাদ বানাবেন, তখন পুষ্টিগুণের কথা মাথায় রেখে কয়েক দানা কালিজিরা যুক্ত করুন। প্রাকৃতিক উপায়ে ওজন কমানোর নিরাপদ পদ্ধতি এটি।

সতর্কতা

কখনোই বেশি পরিমাণ কালিজিরা একবারে খাবেন না। এতে পিত্ত সমস্যা হতে পারে। সন্তানসম্ভবা নারীদের ক্ষেত্রেও কালিজিরা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, কালিজিরা শরীর অতিরিক্ত গরম করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা