আলিয়া ভাট
লাইফস্টাইল

যে কারণে সাদা শাড়ি পরেন আলিয়া

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। একের পর এক সফল ছবির উপহার দেওয়ার মাধ্যমে অল্প সময়েই প্রমাণ করেছেন নিজেকে।

সম্প্রতি সাদা শাড়িতেই বেশি দেখা যাচ্ছে এই লাস্যময়ী অভিনেত্রীকে। কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমাটি। এখন চলছে সিনেমাটির প্রচারণার কাজ। সম্প্রতি আলিয়া ভাটকে শুধু সাদা রঙের শাড়িতেই দেখা যাচ্ছে।

সর্বশেষ তাকে দেখা গেছে সাদা-কালো শাড়ি পরতে। সিল্কের সাধারণ এই শাড়িতেও তাকে লেগেছে অসাধারণ। স্লিভলেস কালো ব্লাউজের সঙ্গে সাদা শাড়ি ও কালো পাড় বেশ অনবদ্য লুক ক্রিয়েট করে।

এর সঙ্গে তিনি পড়েছেন মেটালের ঝুমকো ও বড় একটি আংটি। ন্যাচারাল মেকআপ লুকে তিনি যেন শুভ্রতা ছড়াচ্ছেন। এর আগে তাকে দেখা গিয়েছিলো সাদার মধ্যে গোলাপি রঙা ফুলেল প্রিন্টের শাড়িতে।

আরও পড়ুন: বসন্তরে মনোরম সাজ

ফুলেল প্রিন্টের ব্লাউজের সঙ্গে তাকে দেখাচ্ছিলো অসাধারণ। কপালে টিপ ও কানে সাদা মেটালের এক জোড়া দুল, এতেই অসামান্য লাগছিলো আলিয়াকে। চুলের খোঁপায় লাগানো ছিলো সাদা গোলাপ।

এবার আলিয়া ভাটকে দেখা যাবে সঞ্জয় লীলা বনসালর পরিচালনায় আসন্ন সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে। সম্প্রতি এই সিনেমার টিজার ও কয়েকটি গান ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনা চলছে আলিয়াকে নিয়ে। এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন আলিয়া, এমনটিই ধারণা করছেন নেটিজেনরা।

গাঙ্গুবাইয়ের চরিত্রের সঙ্গে খাঁপ খাওয়ানোর জন্য আলিয়া নিজেকে ভেঙেচুরে গড়িয়েছেন! ওজন বাড়ানো থেকে শুরু করে নিজস্ব স্টাইলেও পরিবর্তন আনতে হয়েছে তাকে।

নতুন ছবির প্রচারণার জন্যই সাদা রঙের শাড়ি পরছেন আলিয়া। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমাটি ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।

অন্যদিকে, বহ্মাস্ত্র সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আলিয়া রণবীর। শিগগিরই ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও অভিনয় করেছেন। ছবিটি হিন্দি, তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।

বাস্তব জীবনে প্রেম করছেন রণবীর কাপুরের সঙ্গে। কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন এই প্রেমিকযুগল। গত বছরের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। করোনা মহামারি কারণে সেই তারিখ পিছিয়ে গেল।

বলিপাড়ায় শোনা যাচ্ছে আগামী এপ্রিল মাসেই গাঁটছড়া বাধতে যাচ্ছেন এই প্রেমিকযুগল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা