লাইফস্টাইল

খুসখুসে কাশির পাঁচ সমাধান

সান নিউজ ডেস্ক: শীত এলেই অনেকেই সর্দি-কাশিতে আক্রান্ত হয়। শীতের শুরুতেই জ্বর, সর্দি ও কাশি যেন আঁকড়ে ধরে। অনেক সময় একবার কাশি শুরু হলে পিছু ছাড়তে চায় না। একটানা খুকখুক কাশি বিরক্তিকর লাগে। কোনো কোনো ক্ষেত্রে কাশি কয়েক সপ্তাহ থাকতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সব সময়ই যেন গলার কাছে একটা খুসখুসে ভাব লেগেই থাকে। শীতকালীন এই বিরক্তিকর কাশি থেকে মুক্তি পেতে কী করবেন জেনে নিন-

১. এক গ্লাস হালকা গরম পানিতে ২ চা চামচ মধু, আধা চা চামচ লেবুর রস ও সামান্য আদার রস মিশিয়ে নিন। এই পানীয় দিনে অন্তত ১-২বার খেলে কাশি কমে যাবে।

২. কাশি দূর করতে আদার টুকরোর সঙ্গে লবণ মিশিয়ে কিছুক্ষণ পরপর খান। দেখবেন কাশি কমে যাবে। একই সঙ্গে সারাদিনে অন্তত কয়েকবার মধু খেলেও কাশি নিয়ন্ত্রণে থাকবে।

৩. সর্দি-কাশি সারাতে গার্গল কোর বিকল্প নেই। শুধু মাথাব্যথা নয়, কাশিও কমে। এক গ্লাস গরম পানিতে আধা চিমটি লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট ধরে গার্গল করুন। কাশি কমাতে দ্রুত সাহায্য করবে।

৪. গরম পানি দিয়ে গার্গল করা ছাড়াও কাশি হলে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম পানি পান করুন। দেখবেন গলার খুসখুসে ভাব কমবে।

৫. গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে হালকা গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। মুহূর্তেই কাশি নিয়ন্ত্রণে আসবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা