রেসিপি
লাইফস্টাইল

রুই পোলাও তৈরির রেসিপি

সান নিউজ ডেস্কঃ দৈনন্দিন জীবনে দৈনিক রান্নার তালিকায় মাছ থাকবেই। এবং সপ্তাহে একদিন সাধারনত পোলাও রান্না করা হয়ে থাকে। তবে পোলাও রান্নার দিন মাছ রান্নার তালিকায় থাকে না। যদি পোলাও রান্নার দিন তালিকায় রুই মাছ থাকে তাহলে খাবার টেবিলে ভোজনরসিকদের জমবে ভালো। এ জন্য প্রয়োজন সঠিক উপকরন দিয়ে সঠিক পদ্ধতিতে রান্না করা। চলুন জেনে নেওয়া যাক, কিভাবে তৈরি করবেন রুই পোলাও।

উপকরণ

  • এক টেবিল চামচ তেল
  • এক টেবিল চামচ পেঁয়াজ থেঁতো
  • এক চা চামচ আদা থেঁতো
  • হাফ চা চামচ রসুন থেঁতো
  • এক দারুচিনি টুকরো
  • অল্প পরিমাণ গোলমরিচ
  • একটি তেজপাতা
  • দুটি সাদা এলাচ
  • পরিমাণমতো পানি
  • হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো
  • হাফ চা চামচ হলুদের গুঁড়ো
  • হাফ চা চামচ জিরার গুঁড়ো
  • স্বাদমতো লবণ
  • মাঝারি সাইজের মাছ ভাজা
  • ২০০ গ্রাম চাল
  • দুই টেবিল চামচ সরিষার তেল

প্রস্তুত প্রণালি

কড়াইতে তেল দিয়ে গরম করুন। এরপর আদা, গোলমরিচ, পেঁয়াজ, রসুন, তেজপাতা, সাদা এলাচ দিয়ে ভাজতে হবে। তারপর পানি, হলুদ, মরিচ, জিরারর গুঁড়ো এবং লবন দিয়ে কষাতে হবে। এরপর রুই মাছ ঢেলে রান্না করুন। এবার রান্না হলে চাল এবং সরিষার তেল পাঁচ মিনিট রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু রুই পোলাও।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা