চিৎকার
লাইফস্টাইল

চিৎকার করলেই ভালো থাকবে মন

লাইফস্টাইল ডেস্ক: হাসলে যেমন মন ভালো হয়ে যায় ঠিক তেমনই চিৎকার করলে মন ভালো থাকে। সবাই কমবেশি রাগান্বিত হলে চিৎকার করেন।

তবে জানলে অবাক হবেন, দৈনিক নিয়ম করে চিৎকার করলে ভালো থাকবে মন, এমনটিই দাবি করেছেন বিশেষজ্ঞরা। এর নাম দেওয়া হয়েছে স্ক্রিম থেরাপি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যতটা সম্ভব জোরে চিৎকার করলে মনের যাবতীয় রাগ, দুঃখ, ক্ষোভ, না পাওয়ার যন্ত্রণা বেরিয়ে যায়। এতে মন শান্ত হয়।

অনেক মনস্তাত্ত্বিকরা বিশ্বাস করেন, চিৎকার করলে মানসিক কষ্ট অনেকটাই দূর হয়। এ বিষয়ে সাইকোথেরাপিস্ট জিন লাভ থম্পসন (পিএইচডি) জানান, ‘যারা মনে দুঃখ বা কষ্ট পুষে রাখেন, তাদের মানসিক সমস্যা যেমন- হতাশা ও উদ্বেগ কাটাতে স্ক্রিম থেরাপি খুব ভালো কাজ করে।’

এছাড়াও চিৎকার করার আরও উপকারিতা আছে। এতে হৃদয় ভালো থাকে। তবে সব সময় দুঃখ-কষ্টতেই যে চিৎকার করতে হবে তা কিন্তু নয়।

এজন্য ভূতের সিনেমা দেখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অনেকেই ভূতের সিনেমা দেখে কেঁপে ওঠেন বা চিৎকার করেন। এতে মনে জমে থাকা আবেগের বহিঃপ্রকাশ ঘটে।

বর্তমানে সবাই কর্মব্যস্ত জীবন কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছে। আর ব্যস্ততার চাপে মনের সব আবেগও চাপা পড়ে যায়। এতেই মনের বোঝা বাড়তে থাকে।

যা একসময় মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, মনের বোঝা হালকা করার অন্যতম মাধ্যম হলো চিৎকার করা।

তাই যতো ইচ্ছে চিৎকার করুন, অবশ্যই শব্দ দূষণের কথা খেয়াল রেখে। আপনার আবেগের বহিঃপ্রকাশ যেন কারও বিরক্তির কারণ না হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা