চিংড়ির কোরমা
লাইফস্টাইল

চিংড়ির কোরমা

লাইফস্টাইল ডেস্ক: চিংড়ি মাছ সবাই খেতে পছন্দ করেন। চিংড়ি সব খাবারের সঙ্গেই মানিয়ে যায়। সবজি, স্যুপ, নুডলস, তরকারিসহ নানা মুখোরোচক খাবার তৈরি করা যায় চিংড়ি দিয়ে।

দারুণ স্বাদের চিংড়ির কোরমা খেয়েছেন? এর স্বাদ একবার খেলে আপনার মুখে লেগে থাকবে সব সময়ই। চলুন জেনে নেওয়া যাক খুব সহজেই কীভাবে তৈরি করবেন চিংড়ির কোরমা-

উপকরণ:-১. তেল ১/৪ কাপ
২. চিংড়ি এক কাপ
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪. কাঁচামরিচ বাটা এক চা চামচ
৫. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৬. রসুন বাটা এক চা চামচ
৭. কাজুবাদাম বাটা এক টেবিল চামচ
৮. জিরা বাটা এক চা চামচ
৯. দুধ এক কাপ ও
১০. লবণ পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে লেবুর রস ও আদা বাটা দিয়ে চিংড়ি আধা ঘণ্টা মাখিয়ে মেরিনেট করে রাখুন। এবার প্যানে তেল গরম করে নিন।

এবার গরম তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাজুবাদাম বাটা ও জিরা বাটা মিশিয়ে নিন।

মাঝারি আঁচে বাটা মসলা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে এবার দুধ ও লবণ দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করুন।

এরপর মেরিনেট করা চিংড়ি মসলার মধ্যে ছেড়ে দিন। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন ৫-১০ মিনিট।

রান্না হয়ে এলে গরম মসলার গুঁড়া, কিশমিশ ও ঘি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এ পর্যায়ে চুলার জ্বাল হালকা রাখুন।

রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন জিভে জল আনা চিংড়ির কোরমা। এটি ভাত-পোলাও সবকিছুর সঙ্গেই মানিয়ে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা