গরুর মাংসে ডাল
লাইফস্টাইল

গরুর মাংসের ডাল

লাইফস্টাইল ডেস্ক: গরুর মাংস দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। তেমনই এক পদ হলো গরুর মাংসে ডাল। সাধারণত ভাতের সঙ্গে ডাল ও গরুর মাংস রান্না আলাদা খাওয়া হয়ে থাকে।

তবে এই বিশেষ রেসিপি তৈরি করতে হলে মাংসের সঙ্গে মেশাতে হবে ডাল। মজাদার এই খাবার একবার খেলেই সবসময় মুখে লেগে থাকবে এর স্বাদ।

অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে এই পদটি সবার ক্ষুধা আরও বাড়িয়ে দিবে। জেনে নিন রেসিপি-

উপকরণ:- ১. গরুর মাংস ৫০০ গ্রাম
২. দেশি বুটের ডাল (ছোলা ছাড়া) ৫০০ গ্রাম
৩. পেঁয়াজ কুচি ২ কাপ
৪. লবঙ্গ ৭টি
৫. বড় এলাচ ৩টি
৬. তেজপাতা ৩টি
৭. দারুচিনি ৮ থেকে ১০ সেন্টিমিটার
৮. গরম মসলার গুঁড়া ১ চা-চামচ,
৯. গোলমরিচ ৫টি
১০. কাঁচা মরিচ ৮টি
১১. আদা, জিরা ও রসুন বাটা একসঙ্গে এক টেবিল চামচ
১২. শুকনা মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ
১৩. হলুদ ১/৪ টেবিল চামচ
১৪. লবণ স্বাদমতো।

প্রণালি:

প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসে সব মসলা মিশিয়ে মেখে নিন।

তেল গরম হলে এর মধ্যে মাংস ছেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস আধা সেদ্ধ হয়ে এলে সামান্য পানি দিয়ে ভেজানো ডাল দিয়ে দিতে হবে।

এরপর মাংস ও ডাল ভালোভাবো কষিয়ে নিন। কষানো হয়ে এলে প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে কম আঁচে রান্না করুন। এবার পানি ফুটে উঠলে এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিতে হবে।

মাংস পুরোপুরি সেদ্ধ হলে ঝোল ঘন থাকা অবস্থায় ঢাকনা তুলে ওপরে ভাজা জিরার গুঁড়েো, পেঁয়াজ বেরেস্তা ও লেবুর স্লাইস গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু গরুর মাংসের ডাল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা