লাইফস্টাইল

গর্ভাবস্থায় যেসব খাবার খাবেন না

সান নিউজ ডেস্ক: গর্ভাবস্থায় প্রত্যেক মহিলাকেই পুষ্টিকর খাবার খেতে হয়। স্বাস্থ্যকর ডায়েট ছাড়াও গর্ভবতী মায়েদের কিছু নির্দিষ্ট খাবার খাওয়া এড়ানো উচিত। চলুন জেনে নিই গর্ভাবস্থায় একজন নারীর কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত।

উচ্চ পারদযুক্ত মাছ

উচ্চ পারদযুক্ত মাছের মধ্যে টুনা, শার্ক, কিং ম্যাকারেল, সোর্ডফিশে, কিং ম্যাকেরেল এবং টাইল ফিশ অত্যন্ত বিষাক্ত। গর্ভবতী মহিলাদের এক মাসে এক বা দুইবারের বেশি মাছ খাওয়া একদমই উচিত নয়।

কাঁচা স্প্রাউটস

স্প্রাউটস গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যকর নয়। কাঁচা স্প্রাউটস-এ সালমোনেলার​​মতো ব্যাকটিরিয়া থাকতে পারে। রান্না করার পরে এটা দূর হতে পারে। গর্ভবতী মহিলারা রান্না করা হলে তবেই এটি খান।

ক্যাফেইন

অনেকের মধ্যেই চা বা কফি খাওয়ার প্রবণতা আছে। চেষ্টা করুন এই প্রবণতা কমানোর বা এর থেকে দূরে থাকার। অতিরিক্ত ক্যাফেইন শরীরে গেলে মিসক্যারেজের সম্ভাবনা বা কম ওজনের শিশু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

আনারস

আনারস আমাদের স্বাস্থ্যের জন্য উপকারি হলেও এর থেকে অন্তঃসত্ত্বাদের দূরে থাকাই ভাল, কারণ আনারসে উপস্থিত ব্রোমেলাইন নামের উৎসেচক গর্ভপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং নির্দিষ্ট সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে।

আঙুর

গর্ভাবস্থায় যেকোনও ধরনের আঙুর এড়ানোই ভালো, সে সবুজ হোক বা কালো। আঙুরের মধ্যে থাকা রেজভেরট্রোল গর্ভবতী মহিলাদের জন্য বিষাক্ত হতে পারে। এছাড়া আঙুর আম্লিক প্রকৃতির হওয়ায় এটি গর্ভস্থ শিশু ও মায়ের জন্য ক্ষতিকর হতে পারে।

কাঁচা পেঁপে

গর্ভাবস্থায় কাঁচা পেপে একেবারেই খাবেন না। কাঁচা পেপে খেলে নির্দিষ্ট সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে। পেঁপেতে থাকা পেপ্সিন ও প্যাপাইন ভ্রূণের ক্ষতি করে। পেঁপে দেহের তাপমাত্রাও বাড়িয়ে তুলতে পারে, যা গর্ভবতীদের জন্য ভাল নয়। আবার পেঁপের ল্যাটেক্স গর্ভপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

তেঁতুল

প্রেগনেন্সির সময় টক জাতীয় কিছু খেতে সব মায়েরই ভাল লাগে। তেঁতুলে থাকে ভিটামিন সি, যা প্রোজেস্টেরন উৎপাদনে বাধা দেয়। অন্তঃসত্ত্বার শরীরে প্রোজেস্টেরন কম থাকলে গর্ভপাত হতে পারে। তাই তেঁতুল থেকে প্রতিটি হবু মা দূরে থাকুন।

সান নিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা