ছবি: সংগৃহীত
বিনোদন

শুভশ্রীর পোশাক নিয়ে কটাক্ষ

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। এরই মধ্যে খুলেছেন প্রযোজনা সংস্থা, পেয়েছেন মহানায়ক সম্মাননা।এতো সুসংবাদের মাঝেও তার সমালোচনা করছেন অনেকেই। বারবার মিডিয়াতে চলে আসে নানান মন্তব্য। যদিও সেসব তিনি একেবারেই গায়ে মাখেন না।

আরও পড়ুন: মা হতে চান কিয়ারা

সন্তান জন্মানোর খবর সকলের সাথে ভাগাভাগি করার পরই ইন্দোনেশিয়ার বালিতে স্বপরিবারে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী।

সেখানকার বেশকিছু ছবি সামনে আসতেই নানা রকমের কথা শুনতে হয়। গর্ভাবস্থায় বেবিমুনে গিয়ে ফটোশুট! অনেকে আবার তাকে টলিউডের কারিনা কাপুর বলেছেন। সেই সাথে অভিনেত্রীর পোশাক নিয়েও চলেছে নানান কাঁটাছেঁড়া।

আরও পড়ুন: দামি উপহার পেলেন কৌশান

কিছুদিন আগের তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন শুভশ্রী। ছবিটিতে একটি সাদা পোশাকে দেখা যায় তাকে। সেখানে অভিনেত্রীকে অসাধারণ, দারুণ, অপূর্ব বলে মন্ত্যব করেন অনেকে।

এসবের মাঝেই চোখে পড়ে আরও কয়েকটি কমেন্ট।

আরও পড়ুন: ‘পরী ভালো অভিনেত্রী’

একজন লিখেছেন, ‘আমার ঘরের মশারিটা কেন খুঁজে পাচ্ছিলাম না, এবার বুঝেছি।’

কেউ আবার লিখেছে, ‘জালের ভেতর বড় মাছ’।

অবশ্য এসব কমেন্টে নিরুত্তর এই অভিনেত্রী। বর্তমানে সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ৭৫ তম এমি অ্যাওয়ার্ড স্থগিত

সেখানে শাহরুখ খানকে তার ট্রোলারদের নিয়ে কথা বলতে দেখা গেছে। কিং খানকে বলতে শোনা যায়, অনেক দিন যদি তাকে নিয়ে ট্রোলাররা কোনো রকম চর্চা না করেন, সেক্ষেত্রে অভিনেতা নিজেও ভয় পেয়ে যান। কোনো মতে জনপ্রিয়তা কমে গেল কি না!

শাহরুখ কথার সাথে সহমত পোষণ করেছেন শুভশ্রী। অভিনেত্রীর এমন পোস্টে সহমত পোষণ করেছেন আরও অনেকেই।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা