লাইফস্টাইল

কাঁঠালের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক : অনেকের মনে করেন কাঁঠাল দিয়ে বুঝি তেমন কোনো খাবার তৈরি করা যায় না। এটি অবশ্য ঠিক নয়। কারণ কাঁচা ও পাকা দুই ধরনের কাঁঠাল দিয়ে তৈরি করা যায় অনেক রকম সুস্বাদু খাবার। সুমিষ্ট স্বাদ ও সুগন্ধের জন্য পরিচিত কাঁঠাল। এই মৌসুমে বাজারে পর্যাপ্ত পাওয়া যায় পুষ্টিকর এই ফল। কাঁঠাল দিয়ে ভিন্ন কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন কাঁঠালের হালুয়া।

তৈরি করতে যা লাগবে

বিচি ছাড়া পাকা কাঁঠালের কোষ- ২ কাপ, চিনি- আধা কাপ, দুধ- আধা কাপ, কনডেন্স মিল্ক- আধা কৌটা, ঘি- আধা কাপ, এলাচ, দারুচিনি ৩ টুকরা, কিশমিশ- পছন্দমতো, পেস্তা ও কাজু বাদাম সাজানোর জন্য।

যে ভাবে তৈরি করবেন

প্রথমে কাঁঠালের কোষগুলো ভালোভাবে চেলে নিন। এবার একটি কড়াই চুলায় বসান। তাতে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে তাতে প্রথমে দারুচিনি, এলাচ দিন। সুন্দর গন্ধ বের হলে তাতে দিন চেলে রাখা কাঁঠাল, চিনি, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ ও কিশমিশ। এবার ভালোভাবে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে পেস্তা ও কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা