লাইফস্টাইল

হোম অফিস করবেন যেভাবে

সান নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। এমন অবস্থায় সতর্ক থাকার বিকল্প নেই। সেই সতর্কতার অংশস্বরূপ দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। কিন্তু কাজ তো থামিয়ে রাখা যায় না। জীবন ও জীবিকার প্রয়োজনে কাজ করতে হচ্ছে সাধারণ মানুষকে। বাধ্য হয়ে অনেকেই করছেন হোম অফিস।

আমরা অনেকই বিছানায় শুয়ে-বসে হোম অফিস করে থাকি। যা খুবই অস্বাস্থ্যকর অভ্যাস। আপনারও যদি এভাবে বিছানায় বসে কাজ করার অভ্যাস থাকে, তবে তা দ্রুত ত্যাগ করুন। কারণ বিছায় বসে কাজ করলে শরীর ও কাজে বিরূপ প্রভাব পরার সম্ভাবনা থাকে।

তাই বাড়িতে বসে অফিসের কাজ করার জন্য নির্দিষ্ট একটি স্থান বেছে নিন। চেয়ার-টেবিলে বসে কাজ করার অভ্যাস করুন। যেখানে-সেখানে বসে অফিসের কাজ করতে যাবেন না। এতে কাজে ঠিকভাবে মনোযোগ দেওয়া সম্ভব না-ও হতে পারে।

চেয়ারে এমনভাবে বসুন যেনো মেরুদণ্ড সোজা থাকে। এতে ব্যাক পেইনের মতো সমস্যা থেকে দূরে থাকা যাবে। সেই সঙ্গে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন থেকে নির্দিষ্ট দূরত্বে বসুন। এতে চোখ ভালো রাখা সহজ হবে। আপনি যদি বিছানায় বসে অফিসের কাজ করে থাকেন তবে দেখা দিতে পারে নানারকম শারীরিক সমস্যা। চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক-

ঘুমে সমস্যা হতে পারে

নিয়মিত বিছানায় বসে অফিসের কাজ করলে দেখা দিতে পারে ঘুমের সমস্যা। আপনি যদি সারাদিন বিছানায়ই থাকেন, তাহলে ঘুমের প্রতি আলাদা কোনো আকর্ষণ কাজ করবে না। ঘুমের নির্দিষ্ট সময়ে ঘুম না-ও আসতে পারে।

পিঠ ও কাঁধে ব্যথা হতে পারে

বিছানায় বসে কাজ করলে স্বাভাবিকভাবেই মেরুদণ্ড সোজা রাখা সম্ভব হয় না। ফলে পিঠ ও কাঁধে ব্যথা দেখা দিতে পারে। দীর্ঘ সময় এভাবে বসে থাকলে হতে পারে স্নায়ুর সমস্যাও। এ ধরনের ব্যথা একবার দেখা দিলে মুক্তি পাওয়া কষ্টসাধ্য। তাই বিছানায় বসে কাজ করার অভ্যাস ত্যাগ করতে হবে।

মানসিক চাপ বাড়ে

বিছানা ব্যবহার করা হয় বিশ্রাম কিংবা আরামের জন্য। সারাদিন কাজের ফলে মনের উপর যেসব চাপ পড়ে তা থেকে মুক্তি দিতে পারে একটি ভালো ঘুম। কিন্তু বিছানায় থেকেই যদি অফিসের কাজ করেন তবে সেই চাপ থেকে বের হয়ে আসা মুশকিল। কারণ তখন বিছানা শুধু বিশ্রামের জায়গা হিসেবে ব্যবহৃত হয় না। যার প্রভাব ঘুমের মাঝেও দেখা দিতে পারে।

কমে যায় কর্মক্ষমতা

আরামে কাজ করার জন্য বিছানাকে বেছে নেন কিন্তু এটিই ডেকে আনতে পারে আপনার ক্ষতি। শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি কাজেরও ক্ষতি করতে পারে। গবেষণা বলছে, বিছানায় বসে কাজ করলে কর্মদক্ষতা কমে যায়। তাই কর্মদক্ষতা ধরে রাখতে বিছানায় বসে কাজ করার অভ্যাস বাদ দিন।

বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক কার্যকলাপ বা নড়াচড়া যত বেশি হবে, শরীর তত বেশি সুস্থ থাকবে। তাই এক জায়গায় দীর্ঘ সময় বসে থাকা বা শুয়ে-বসে থাকার অভ্যাস বাদ দিতে হবে। দীর্ঘ সময় বসে কাটালে দেখা দিতে পারে ক্যান্সার, হৃদরোগের মতো মারাত্মক অসুখও। তাই সুস্থ থাকতে এই অভ্যাস এড়িয়ে চলুন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা