লাইফস্টাইল

মজাদার আম-লিচুর পুডিং

লাইফস্টাইল ডেস্ক : পাকা আম এবং লিচু খেতে খুবই সুস্বাদু। এই মৌসুমে খুব সহজেই তৈরি করুন আম ও লিচুর পুডিং । এই দুই ফল দিয়ে যদিও আলাদা আলাদা ভাবে অনেক খাবার তৈরি করে খাওয়া হয়। কিন্তু আম ও লিচুর একসঙ্গে পুডিং কখনো খেয়েছেন?

এটি খেতে খুবই মজা। আর বাচ্চারাও পছন্দ করবে খুব। আম, লিচু দিয়ে পুডিং তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন তবে জেনে নেয়া যাক আম, লিচুর পুডিং এর রেসিপিটি-

উপকরণ: আমের শাঁস ৩ কাপ, আম টুকরা করা এক কাপ, লিচু টুকরা করা ১০টি, চিনি ৩ কাপ, আগার আগার পাউডার ৩ চামচ, ম্যাঙ্গো ও লিচু এসেন্স আধা চা চামচ, পানি ২ কাপ।

প্রণালী: একটি প্যানে আমের শাঁস, চিনি আগার আগার পাউডার অর্ধেক নিয়ে নিন। এরসঙ্গে ম্যাঙ্গো এসেন্স এক সঙ্গে মিশিয়ে চুলায় বসিয়ে দিন। ভালোভাবে নেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নামিয়ে ঠাণ্ডা করে পছন্দের সেপের বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিন। ৪ থেকে ৫ ঘণ্টা পর বের করুন। সমান ভাবে ৮পিছ করে কেটে নিন। এবার আর একটি পাত্রে পানি, বাকি চিনি, আগার পাউডার, লিচুর এসেন্স দিয়ে চুলায় গরম বসিয়ে দিন। এবার ঐ একই বাটিতে কেটে রাখা আমের পুডিং সাজিয়ে দিন। এর উপর হালকা গরম থাকতে লিচুর মিশ্রণ ঢেলে দিন। এরপর ফ্রিজে রাখুন ৭ থেকে ৮ ঘণ্টা। পছন্দের আকারে কেটে পরিবেশন করুন মজাদার আম, লিচুর পুডিং।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা