লাইফস্টাইল

ছুটি কেটে যায়, নাকি কাটান

সান নিউজ ডেস্ক : ব্যস্ত কর্মজীবনে ওই দিনই যে একটু হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ। তবে কখনো কখনো সেই দিনও মাটি হয়ে যেতে পারে। দেখা গেল, অন্যান্য দিনের মতো অভ্যাসবশত ছুটির দিনটাতেও বসে গেলে অফিসের ই–মেইল ঘাঁটাঘাঁটির কাজে কিংবা অফিসের কোনো বাড়তি কাজ শেষ করার ভাবনা মাথায় নিয়ে ফেলেন। দেখা গেল দিন শেষে ছুটির দিনটা স্বয়ংক্রিয়ভাবে কেটে গেল ঠিকই, কিন্তু আয়োজন করে ‘কাটানো’ আর হলো না।

এমন অবস্থা থেকে মুক্তি চাইলে ছুটির দিনটা ছুটি হিসেবেই মেনে নিতে হবে আগে। এমন কিছু করতে হবে, যাতে ছুটিটা নষ্ট না হয়। আসুন, সে ব্যাপারেই একটু ঝালিয়ে নেওয়া যাক:

১. যা করা হয় না, সেটি করুন

হয়তো কাজের চাপে সপ্তাহের বাকি দিনগুলোতে কলেজ বা বিশ্ববিদ্যালয়জীবনের গলায় গলায় মিল থাকা বন্ধুর সঙ্গে ‘হাই–হ্যালো’ করারও সময় পান না। সাপ্তাহিক ছুটির দিনে ওই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে পারেন। এ জন্য আলাদা করে সময় বরাদ্দ করতে পারেন। বিদেশে থাকা আত্মীয়–পরিজনের সঙ্গে অন্তর্জালের দুনিয়ায় গল্পও হতে পারে। অন্যান্য কর্মদিবসে ব্যস্ততার কারণে এসব ব্যক্তিগত যোগাযোগে হয়তো মনোযোগ দেওয়া সম্ভব হয় না। কিন্তু ছুটির দিনে এসবকেই প্রাধান্য দিতে পারেন।

২. ব্যক্তিগত কাজ

ছুটির দিনে নিজের একান্ত কিছু ব্যক্তিগত কাজ করতে পারেন। যেমন নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে হিসাব–নিকাশ। বাস্তব জীবনের পাশাপাশি আমাদের প্রায় সবারই এখন ডিজিটাল জীবন আছে। চাইলে নিজের ভার্চ্যুয়াল জীবন অর্থাৎ ফেসবুক, টু্ইটারের অ্যাকাউন্টগুলোর নিরাপত্তার বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করে দেখতে পারেন। আবার কাজের ব্যস্ততায় অন্য দিনগুলোতে হয়তো বাসা গোছানোও ঠিকমতো হয় না। ছুটির দিনটিতে তাতে মনোযোগ দিতে পারেন।

৩. কিছু রাঁধবেন?

গরম–গরম রুটি বানানোর কথা আগেই উঠেছে। বাধ্য হয়ে রুটি বানানোর বিষয়টিকে চাইলে ইচ্ছায় বদলে দিতে পারেন। খিদে পেলে খেতে হবেই। কিন্তু এর সঙ্গে শখ করে নতুন কোনো পদ রান্না করার বিষয়টি যোগ করে নিলে দেখা যাবে পুরো বিষয়টি আনন্দময় হয়ে উঠছে। এ কাজে পরিবারের অন্য সদস্যদেরও যুক্ত করতে পারেন। দেখা যাবে, হইহই রইরই করতে করতে তৈরি হয়ে যাবে নতুন কোনো পদ।

৪. শুয়ে–বসে কাটালে ক্ষতি কি?

কোনো ক্ষতি নেই। যদি মনে করেন, সপ্তাহের বাকি দিনগুলোতে দুর্নিবার গতিতে কাজ করার জন্য নিজের পরিপূর্ণ বিশ্রামই একমাত্র সমাধান, তবে তা–ই করুন। স্রেফ শুয়ে–বসে কাটিয়ে দিন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিতান্ত অলস সময় কাটানোও ভালো। এতে সমস্যা সমাধানসহ সৃষ্টিশীল নানা কাজে নতুন উদ্যম পাওয়া যায়। সুতরাং মনে রাখবেন, অলসতাও খারাপ কিছু নয়। আপনি তা উপভোগ করছেন কি না, সেটিই আসল।

৫. টিভি নাকি মুভি?

দেখতে পারেন পছন্দের কোনো নাটক বা সিরিজ। খেলার দুনিয়া তো থাকছেই। আয়োজন করে সিনেমা দেখাও ভালো। পরিবারের সবার সঙ্গে বসে পছন্দের খাবার খেতে খেতে সিনেমা দেখার মজাই আলাদা! এতে পরিবারের সদস্যদের মধ্যে হৃদ্যতা যেমন বাড়ে, তেমনি সময়ও কাটে দারুণ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা