লাইফস্টাইল

সকালে হঠাৎ মাথাব্যথা

সান নিউজ ডেস্ক : মাথাব্যথা খুবই যন্ত্রণাদায়ক সমস্যা। সকালে ঘুম ভাঙার পর অনেকেই তীব্র মাথাব্যথা, চোখে যন্ত্রণা, গা গোলানো বা বমি বমি ভাব অনুভব করেন। ঘুম থেকে ওঠার পর হঠাৎ এই মাথাব্যথার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সকালে মাথাব্যথা হওয়ার সম্ভাব্য কারণ-

স্লিপ অ্যাপনেয়া

স্লিপ অ্যাপনেয়ার সমস্যা থাকলে ঘুমের ভেতর শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এছাড়া নাক ডাকা, গলা শুকিয়ে যাওয়া, ঘুমের মধ্যে বারবার প্রস্রাব পাওয়া স্লিপ অ্যাপনেয়ার উপসর্গ। এই সমস্যার কারনে ঘুমে ব্যাঘাত ঘটে। যে কারনে সকাল ঘুম থেকে উঠতেই শুরু হয় মাথাব্যথা।

মাইগ্রেনও হতে পারে মাথাব্যথার কারণ

সকালে মাথাব্যথার অন্যতম কারণ হতে পারে মাইগ্রেন। বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ মাইগ্রেন নামক যন্ত্রণার শিকার। এর কারনে সকালে ঘুম ভাঙার পর মাথায় যন্ত্রণা শুরু হতে পারে।

হ্যাংওভার

মদ পান কোনো স্বাস্থ্যকর অভ্যাস নয়। রাতের বেলা মদ্যপান করলে পরদিন সকালে মাথাব্যথা হতে পারে।

দৃষ্টিশক্তির সমস্যা

ঠান্ডাজনিত মাথাব্যথা আর প্রায়ই মাথাব্যথায় ভুগতে থাকার মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। দৃষ্টিশক্তির সমস্যার কারনেও এমনটা হতে পারে। মাথাব্যথার পাশাপাশি চোখে অস্পষ্ট দেখা কিংবা চোখ থেকে পানি পড়ার সমস্যা থাকলে সতর্ক হোন। সমস্যা বাড়তে না দিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

স্নায়ুগত সমস্যা

মস্তিষ্কের স্নায়ুগত কোনো সমস্যা থাকলেও সকালে মাথাব্যথা হতে পারে। এমনটা হলে অজ্ঞান হয়ে যাওয়া বা চোখে অন্ধকার দেখাও অস্বাভাবিক নয়।

মাঝে মাঝে এমন মাথাব্যথা হলে সতর্ক হতে হবে। সমস্যার ধরন ও কতক্ষণ স্থায়ী হয় তার ওপর নির্ভর করে চিকিৎসা নিতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্যকারও পরামর্শে ওষুধ খাবেন না। সচেতন হোন, সুস্থ থাকুন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা