লাইফস্টাইল

কাঁঠালের দুই লেয়ার পুডিং

সান নিউজ ডেস্ক : মানুষের দেহে যেসব পুষ্টি প্রয়োজন প্রায় সবই রয়েছে কাঁঠালের ভিতরে। এক সময় বাঙালি পুষ্টির অভাব পূরণ করতো কাঁঠাল দিয়ে। তবে অনেকে মনে করেন কাঁঠাল গরিবের খাবার । যারা এমনটা মনে করেন তারা ভুল ভাবছেন। এই করোনাকালে যত পারেন কাঁঠাল খেয়ে নিতে পারেন। তাতে আপনারই উপকার। আর যারা কাঁঠাল খেতে পছন্দ পারেন না তারা কিন্তু অন্য ভাবে খেয়ে দেখতে পারেন। কাঁঠাল দিয়ে মজাদার পুডিং তৈরি করা যায়। অনেকেই হয়তো জানেন না।

কিভাবে বানাবের কাঁঠালের দুই লেয়ার পুডিং

উপকরন :
কাঁঠালের রস ২ কাপ, চিনি ১/২ কাপ, ঘন দুধ ১/৪ কাপ, নারকেলের দুধ ১ কাপ, গুড়া দুধ ১/৪ কাপ, কনডেন্স মিল্ক ১/৪ কাপ, চায়নাগ্রাস ১০-১৫ গ্রাম , ( আমি চোখের আন্দাজে দিয়েছি তাই সামান্য কম বা বেশি হতে পারে। কারন আমার কাছে চায়নাগ্রাসের বড় প্যাকেট)

প্রনালি :
প্রথমে চায়নাগ্রাস গুলো ২কাপ পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে পানি সহ একটি প্যানে করে চুলায় বসিয়ে জ্বাল দিন। চায়নাগ্রাস গলে একেবারে মিশে গেলে এবং পানি প্রায় অর্ধেক হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।

প্রথম লেয়ারের জন্য :

কাঁঠালের কোষ থেকে বিচী এবং বিচির উপরে যে লাল একটা লেয়ার থাকে ওগুলো ফেলে দিন। এখন কোষ গুলো একটা প্লাস্টিকের চালুনিতে নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে রস বের করে নিন। এবার ঘন দুধে ১/৪ কাপ চিনি মেশান। চিনি ভাল করে মিশে গেলে কাঁঠালের রসে ওই দুধ এবং অর্ধেক চায়নাগ্রাস এর মিশ্রন ভাল করে মিশিয়ে যে পাত্রে পুডিং বসাবেন তাতে সামান্য ঘি ব্রাস করে মিশ্রনটি ঢেলে দিন এবং ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে দিন সেট হওয়ার জন্য।

দ্বিতীয় লেয়ারের জন্য :
এখন এক কাপ কোরানো নারিকেল, ১/২ কাপ গরম পানি এবং ১/২ কাপ দুধ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একটি পাতলা সুতি কাপর দিয়ে ছেকে দুধ বের করে নিন। এবার নারিকেলের দুধ, গুড়া দুধ, কনডেন্স মিল্ক, বাকি চিনি এবং বাকি চায়নাগ্রাস এর মিশ্রন একসাথে ভাল করে নেড়ে নেড়ে ৪-৫ মিনিট জ্বাল দিন এবং কিছুটা ঠান্ডা করে প্রথম লেয়ারের উপর ঢেলে দিয়ে আবার ৩০-৪০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন।

ভাল করে সেট হয়ে গেলে একটা সমান প্লেটে পাত্রটি উল্টিয়ে পুডিং বের করে নিন। যদি বের হতে না চায় তাইলে পুডিং এর পাত্রটি কয়েক সেকেন্ডের জন্য একটি গরম পানির পাত্রে বসিয়ে তুলে নিন এবং সাথে সাথে প্লেটে উল্টিয়ে দিন তাইলে খুব সহজেই পুডিং বের হয়ে যাবে।

এখন আপনার পছন্দমতো শেপে কেটে সাজিয়ে পরিবেশন করুন মাজাদার কাঁঠালের পুডিং।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা