লাইফস্টাইল

সঙ্গীর হাত ধরার ভঙ্গি

লাইফস্টাইল ডেস্ক: পছন্দের মানুষের হাতে হাত রাখতে কেন না চায়। সেই হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার নামই ভালোবাসা। সত্যিকারের ভালোবাসায় মোহ থাকে না। থাকে বিশ্বাস— একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। সঙ্গী কাছে এসে হৃদয়ে অন্যরকম অনুভূতি সৃষ্টি হওয়া, তাকে ছুঁতে চাওয়া এসবই ভালোবাসার বহিঃপ্রকাশ।

প্রতিটি ভালোবাসার সম্পর্কেই হাত ধরার বিষয়টি অনেকটাই সাধারণ বিষয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, ভালোবাসার মানুষের হাত ধরার ভঙ্গিতেই বোঝা যেতে পারে সঙ্গীর ব্যক্তিত্ব। যেমন—

প্রত্যেকটি আঙুলেই স্পর্শ
ভালোবাসার মানুষটি যদি আপনার হাতের প্রত্যেকটি আঙুল স্পর্শ করে শক্ত করে হাত ধরে রাখে, তা হলে বুঝতে হবে— আপনার সঙ্গীর সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা অনেক বেশি এবং তিনি দৃঢ়চেতাও।

আঙুল শক্ত করে ধরে রাখা
সঙ্গীর হাত ধরে হাঁটার সময় যদি সঙ্গী আপনার আঙুল শক্ত হাতে চেপে ধরে, তা হলে বুঝতে হবে আপনাদের সম্পর্কের গভীরতা অনেক বেশি। দুজনের বোঝাপড়া ভালো সেটিও প্রকাশ পায় এই ভঙ্গিতে।

কনিষ্ঠ আঙুল ধরে হাঁটা
সঙ্গী যদি আপনার হাতের কনিষ্ঠ আঙুল ধরে হাঁটতে পছন্দ করে, তা হলে বুঝতে হবে তিনি সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকলেও যথেষ্ট স্বাধীন থাকতে পছন্দ করেন। এতে সঙ্গীকে সম্মান, বিশ্বাস করার পাশাপাশি এটিও বোঝায় যে ব্যক্তিগত গণ্ডি থাকাটিও জরুরি।

আঙুলের পাশাপাশি কবজিও ধরা
প্রিয় মানুষটি যদি আপনার আঙুল ধরার পাশাপাশি হাতের কবজিও অন্য হাত দিয়ে জাপটে ধরে হাঁটে, তা হলে বোঝায় ভালোবাসার মানুষের বিষয় আপনার সঙ্গী বেশ স্পর্শকাতর। ফলে কেউ আপনার দিকে অন্যভাবে তাকালে সঙ্গী সেটি ভালোভাবে না নেওয়ার সম্ভাবনাই বেশি।

হাত না ধরা
ভালোবাসার সম্পর্কে থেকেও অনেকেই হাত না ধরে হাঁটায় অভ্যস্ত থাকেন। এমন হলে বোঝা যে, সঙ্গী লাজুক প্রকৃতির। তবে কখনও এমনও হতে পারে যে, সঙ্গী সম্পর্কের ব্যাপারে সিরিয়াস নন; সে জন্যই হাত ধরেন না। এমন হলে সঙ্গীর অনেক ব্যবহারে সেটি বোঝা যায়।

শুধু আঙুল স্পর্শ
সঙ্গী যদি শুধু আপনার আঙুল স্পর্শ করে হাঁটে, তা হলে সেটি কিন্তু ভালো লক্ষণ নয়। বিশেষজ্ঞরা বলেন, এমনভাবে হাত ধরে হাঁটার অর্থ হচ্ছে— সম্পর্কের প্রতি তেমন গুরুত্ব না দেওয়া।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা