লাইফস্টাইল

পান করুন নীলাভ অপরাজিতা চা

সান নিউজ ডেস্ক: গ্রিন-টি, রেড-টি, ব্ল্যাক-টি তো খেয়েছেন নিশ্চিয়। তবে স্বাস্থ্যগুণে সবার ওপরে রয়েছে আজকের নীল-চা অপরাজিতা। দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে এই অপরাজিতা চা। যারা রাজধানীর অলি গলি দাপিয়ে বেড়ান তারা হয়তো বিভিন্ন স্থানে এই নীল অপরাজিতার খোজ পেয়েছেন। সন্ধ্যায় যারা ঢাবি ক্যাম্পাসের টিএসসিতে ডু মারেন, তারা নিশ্চয় এই অপরাজিতার স্বাদ নিয়েছেন।

ঘরে বসে যারা স্বাদে গুণে ভরপুর নীল অপরাজিতার স্বাদ নিতে চান, তারা তৈরি করে নিতে পারেন পছন্দের আজকের নীল অপরাজিত চা।

উপকরণ:

অপরাজিতা ফুল - ৫ থেকে ৬টি (শুকনো) পানি - ২ কাপ মধু - ২ চা চামচ লেবুর রস - ১ চা চামচ পুদিনা পাতা - প্রয়োজন মতো

যেভাবে বানাবেন:

একটি পাত্রে পানি নিয়ে তা চুলায় বসিয়ে ফুটিয়ে নিন ৬ থেকে ৭ মিনিট। পানি ফুটতে শুরু করলে শুকনো অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিন। ধীরে ধীরে পানির রঙ নীল হয়ে আসবে। এবার এতে কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিন। চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন কাপে। এবার এর সাথে যোগ করুন ২ চা চামচ মধু। ব্যস তৈরি হয়ে গেল ভিন্ন রকম একটি চা। চায়ের রঙ পাল্টাতে চাইলে এর সাথে যোগ করুন লেবুর রস। এতে করে চায়ের রঙ খানিকটা গোলাপি হয়ে উঠবে যা চায়ে নিয়ে আসবে ভিন্ন মাত্রা।

অ্যান্টি-গ্লাইসেটিন গুণের জন্য নীল-চা ত্বকের পক্ষে খুব ভালো। এর মধ্যে থাকা ফ্লাভনয়েড ত্বকে কোলাজেন তৈরি করে ইলাসটিসিটি বাড়ায়। বলিরেখা পড়তে দেয় না।

অ্যান্থোসায়ানিন থাকায় চুল পড়ার সমস্যাতেও কাজ করে নীল-চা। স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে হেয়ার ফলিকলের বৃদ্ধি ঘটায়। চঞ্চলতা ও হতাশা কাটানোর এক দারুণ ওষুধ হতে পারে এই নীল-চা। সারা দিনের ক্লান্তি দূর করতে সকালের শুরুটা এক কাপ নীল-চা দিয়ে করা ভালো।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা