লাইফস্টাইল

করোনায় অফিসে যাচ্ছেন, যেসব সাবধানতা মানবেন

লাইফস্টাইল ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। এ সময় লকডাউন থাকা স্বত্ত্বেও অনেকেই জীবিকার তাগিদে নিয়মিত অফিসে যাচ্ছেন। এর মধ্যে আবার মার্কেট-শপিংমলও খোলা আবার গণপরিবহনও চলছে রাস্তায়।

এখন বাইরে বের হওয়া বিপজ্জনক। তবে জীবিকার তাগিদে তো অফিসে যেতেই হবে! তাই মহামারির মধ্যেও যারা অফিসে যাচ্ছেন; তারা কীভাবে সুরক্ষিত থাকবেন জেনে নিন-

স্যানিটাইজার-সাবান সঙ্গে নিন: বাড়ি থেকে বের হওয়ার সময় হ্যান্ড-স্যানিটাইজার বা সাবান সঙ্গে নিন। প্রতি আধা ঘণ্টা পরপর হাত জীবাণুমুক্ত করতে হবে।

হাত জীবাণুমুক্ত না করে কোনোভাবেই মাস্কে হাত দিবেন না। এ ছাড়াও অযথা চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না। খাওয়ার আগে ও পরে অবশ্যই হাত জীবাণুমুক্ত করতে হবে।

সামাজিক দুরত্ব বজায় রাখা: অফিসে গিয়ে সহকর্মীদের সঙ্গেও সামাজিক দুরত্ব বজায় রাখুন। একেবারেই পাশাপাশি বসবেন না। অফিসে থাকাকালীন সময়েও মাস্ক পরিধান করুন। অফিসের টয়লেট ব্যবহারের সময় ডিসইনফেকটেন্ট স্প্রে ব্যবহার করুন।

টয়লেট ব্যবহারের পর অবশ্যই ৩০ সেকেন্ড ধরে সাবান-পানি হাত পরিষ্কার করবেন। আপনার ডেস্ক, কম্পিউটার, কি-বোর্ড, মাউস সহ সব ব্যবহৃত জিনিসপত্র ডিসইনফেকটেন্ট স্প্রে দিয়ে জীবাণুমুক্ত রাখবেন।

২-৩টি মাস্ক পরুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পরামর্শ দেওয়া হয়েছে, বাইরে বের হলে ২-৩টি মাস্ক পরার। সার্জিক্যাল মাস্ক পরে তার উপরে এন-৯৫ মাস্ক পরবেন। ব্যাগেও দুটি সার্জিকাল মাস্ক রাখবেন।

গ্লাভস এবং হেয়ারক্যাপ: আপনি যদি গণপরিবহনে যাতায়াত করে থাকেন; তাহলে হাতে গ্লাভস এবং মাথায় হেয়ার ক্যাপ পরবেন। গ্লাভস খোলার সময় উল্টো করে খুলে ফেলে দিয়ে হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।

ঘরে ফিরে: বাড়ি ফেরার পর বেডরুমে প্রবেশ না করে ড্রয়িং রুমেই পোশাক ও ব্যাগে স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করুন। এরপর সোজা বাথরুমে গিয়ে হাত ও পা সাবান দিয়ে ধুয়ে পোশাক খুলে ধুয়ে ফেলুন।

হালকা গরম পানিতে সামান্য অ্য়ান্টিসেপটিক মিশিয়ে সেই পানিতে পোশাক ধুয়ে নিন। তারপর ফ্রেশ হয়ে এসে তিনি সবার সঙ্গে বসে কথা বলতে পারেন। কিন্তু প্রথমে নিয়ম মেনে চলা খুবই প্রয়োজন।

যদি অসুস্থ হন: এরই মধ্যে আপনার শরীরে করোনার কোনো উপসর্গ টের পেলে বাড়িতেই আইসোলেশনে থাকতে হবে। প্রথমেই টেস্ট করিয়ে নিলে পরিবারের সবাই সুরক্ষিত থাকবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা