লাইফস্টাইল

যে লক্ষণে বুঝবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল

লাইফস্টাইল ডেস্ক: আমাদের সবার রোগ প্রতিরোধ ক্ষমতা একইরকম নয়। এ কারণেই অসুস্থ হলে কেউ কেউ দ্রুত সেরে ওঠেন আবার কারও সেরে উঠতে সময় লেগে যায়।

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে নতুন করে জেনেছি। বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া জরুরি।

করোনাভাইরাস সংক্রমণের পর আমরা জেনেছি, শুধু পরিচিত ভাইরাস-ব্যাকটেরিয়া নয়, নতুন বা অপরিচিত জীবাণু ঠেকাতেও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা দরকার।

সেজন্য জেনে নিতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল কি-না। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল কি-না। চলুন জেনে নেওয়া যাক-

পেটে সমস্যা হলে

বিশেষজ্ঞদের মতে, আমাদের অন্ত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার একটি বড় অংশ থাকে। আমাদের গ্যাস্ট্রোইন্টেসটাইনাল ট্র্যাক্টে সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিবডি সরবরাহকারী অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া থাকে।

এই উপকারী ব্যাক্টেরিয়ার মাত্রায় ভারসাম্যহীনতা দেখা দিলে সংক্রমিত হওয়ার ভয় বেড়ে যায়। সেইসঙ্গে বাড়ে আরও অনেক রোগের ভয়। অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া খাবার হজমেও সাহায্য করে। আপনার যদি পেটে সমস্যা বেড়ে যায় তবে বুঝবেন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে।

মুখে আলসার হলে

অনেক সময় মুখের জিহ্বা বা গালের ভেতরের অংশে কামড় বসে গেলে ঘা হতে পারে। তবে কোনো কারণ ছাড়াই যদি এমন ঘায়ের সমস্যা বার বার দেখা দেয় তবে বুঝে নেবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল।

এছাড়া অনেক সময় মানসিক চাপ থাকলেও মুখে ঘায়ের সমস্যা দেখা দিতে পারে। এটিও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার লক্ষণ।

বেশিরভাগ সময়ে অসুস্থ থাকা

এমন অনেকেই আছেন যারা বেশিরভাগ সময়েই অসুস্থ থাকেন। আবার অসুস্থ হলে সেরে উঠতে দীর্ঘ সময় লেগে যায়। এতে সহজেই বোঝা যায় যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। সেই সুযোগে ক্ষতিকর ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও অন্যান্য জীবাণু শরীরে প্রবেশ করছে।

কিন্তু আপনার শরীর তাদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, যদি কারও বছরে তিনবার ঠান্ডার সমস্যা অর্থাৎ সর্দি-কাশি দেখা দেয় এবং সুস্থ হতে সময় লাগে তাহলে বুঝে নিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া কাটা-ছেঁড়া সারতে সময় লাগলেও বুঝতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী নয়।

প্রচণ্ড ক্লান্তি বা অবসাদ

অনেক সময় পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের পরও ক্লান্তি জেঁকে বসে যেন। বিশ্রাম নিলেও ক্লান্তি কাটে না। এমনটা হলে সতর্ক হোন।

এর কারণ হতে পারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে শরীরে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় বাড়তি শক্তির। ফলে দেখা দেয় অতিরিক্ত ক্লান্তি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা