লাইফস্টাইল

আজ মোজা না পরা দিবস

লাইফস্টাইল ডেস্ক : এক জোড়া মোজার একটি প্রায়ই খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, ভেবে দেখেছেন কখনো? হ্যাঁ, জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গবেষণাকর্মে রীতিমতো গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছিল মজার এই বিষয়। গবেষণাকর্মের ফলাফল কী হয়েছিল, সেটি অবশ্য আমাদের আজকের প্রসঙ্গ নয়।

পায়ের সুরক্ষায় এবং আরামে জুতার সঙ্গে মোজার মতো মজার পরিধেয় আর হয় না। প্রাচীনকাল থেকেই মানুষের সঙ্গী হয়ে আছে এটি। কেতাদুরস্ত পোশাকের অনিবার্য অনুষঙ্গ এই মোজা।

স্কুল-কলেজ, অফিস-আদালত কিংবা কোনো আনুষ্ঠানিক মিটিং; যা–ই বলুন না কেন, জুতার সঙ্গে মোজা অপরিহার্য।

শীতকালে মোজার প্রয়োজনীয়তা তো বলাই বাহুল্য। এ তো গেল মোজার স্তুতি। পাশাপাশি মোজার ভয়াবহ দুর্গন্ধের কথাও নিশ্চয়ই মনে পড়ছে। আর গরমকালে যখন পরিস্থিতির চাপে বাধ্য হয়ে মোজা পরতে হয়, সেই অসহ্য অবস্থা ভুক্তভোগীমাত্রই জানেন।

সে যাক। আজ ৮ মে, ‘নো সকস ডে’ বা মোজা না পরার দিন। যত অসুবিধাই হোক, মোজা না পরে অন্তত একটা দিন কাটানোর ভাবনা থেকেই দিবসটির উৎপত্তি। আমেরিকান অভিনেতা থমাস রয় এবং তাঁর স্ত্রীর উদ্যোগে দিনটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা