লাইফস্টাইল

যে ভাবে চিনবেন  আপনার সঙ্গী স্বার্থপর  

লাইফস্টাইল ডেস্ক: যাকে আপনি মন-প্রাণ দিয়ে ভালোসেন, তাকে স্বার্থপর ভাবা কারও পক্ষেই সহজ নয়। ভালোবাসার মানুষের হাজারো দোষ, ভুল-ভ্রান্তি ক্ষমার যোগ্য। এ কারণে অনেকেই সঙ্গীর স্বার্থপরতা টের পান না।

তবে সবসময় এভাবে সম্পর্ক চলতে পারে না। আপনি ভালোবাসার খাতিরে সঙ্গীর জন্য সবসময় ত্যাগ করেই যাবেন, এমনটি ঠিক নয়! মুখ দেখেই তো কারও আসল রূপ টের পাওয়া যায় না।

সম্পর্কের ক্ষেত্রে দুটি মানুষই চায়, অপর মানুষটি যেন সৎ থাকে এবং বিশ্বস্ত হয়। অর্থাৎ পাশে থাকাটাই আসল। তবে বিভিন্ন ক্ষেত্রে এর বিপরীত হতেও দেখা যায়। সেক্ষেত্রে সঙ্গী স্বার্থপর হলে সবসময় মানিয়ে নেওয়া কষ্টকর।

তাই সম্পর্কের শুরুতেই সঙ্গী স্বার্থপর কি-না চিনতে কয়েকটি বিষয় মাথায় রাখুন। সঙ্গীর কয়েকটি লক্ষণ দেখেই আপনি বুঝে নিন তিনি স্বার্থপর কি-না।

>> নিজের স্বার্থের জন্য আপনাকে বারবার ফোন করবে। মিষ্টি কথা বলে ভোলানোর চেষ্টা করবে, যাতে আপনি তার কাজটি করে দেন।

>> স্বার্থপর ব্যক্তিদের বেশিরভাগই একাধিক সম্পর্কে জড়িত থাকেন। তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না এবং প্রতিটি মানুষের কাছে নিজেদের একেকটি স্বার্থ পূরণ করতে চায়।

>> এই ধরনের সঙ্গীরা বিপদে আপনার পাশে তো থাকবেই না বরং এড়িয়ে যাবে যে কোনো কাজের দোহাই দিয়ে। আপনার প্রয়োজনের কথা তাকে জানালে সে কোনো না কোনোভাবে সেটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে।

>> স্বার্থপর ব্যক্তিরা সাজিয়ে-গুছিয়ে মিথ্যা বলতে পারে। নিজের সম্পর্কে কথা লুকানোর ওস্তাদ এরা। আপনার বিষয়ে সে কৌতুহলী হলেও নিজের সম্পর্কে তেমন কোনো কথা জানাবে না আপনাকে।

>> এমন সঙ্গীরা আপনার ভালো-মন্দ অবস্থার বিষয়েও তেমন পাত্তা দিবে না। আপনি কেমন আছেন বা আমরা শারীরিক অবস্থা কেমন-এসব বিষয়ে তাদের ভ্রুক্ষেপ কমই থাকবে।

অথচ নিজেরা অসুস্থ হলে আপনাকে নানাভাবে ব্যস্ত করে তুলবে, আপনার অ্যাটেনশন চাইবে। এমন স্বার্থপর সঙ্গীর সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলুন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা