লাইফস্টাইল

সন্দেহপ্রবণ মানুষ কম দিন বাঁচেন!

সাননিউজ ডেস্ক: ‘সন্দেহ’ অনেক মানুষেরই স্বাভাবিক প্রবৃত্তি। তবে এই প্রবৃত্তি শেষ পর্যন্ত খারাপ ফলাফলই বয়ে আনতে পারে আপনার জন্য। এই প্রবৃত্তি মানুষের আয়ু কমিয়ে দিতে পারে বলে সম্প্রতি এক গবেষণায় বেরিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রে ২৪ হাজার মানুষের ওপর এই গবেষণা চালিয়েছেন দেশটির গবেষকরা।

গবেষণা বলছে, যারা সন্দেহপ্রবণ, তাদের মাথায় সারাক্ষণ ভুল বা নেতিবাচক চিন্তাভাবনা ঘুরতে থাকে। ফলে সেই ভাবনাগুলো তাদের মননে প্রভাব ফেলে। এতে তারা আয়ুর দিক দিয়ে পিছিয়ে যান অনেকটাই।

যাদের উপর গবেষণা চালানো হয়েছে, তাদের ৩৭ শতাংশ জানিয়েছেন যে তারা অন্যকে বিশ্বাস করেন। বাকি ৫৮ শতাংশ অন্যকে বিশ্বাস করেন না। আর ৫ শতাংশ লোক এ বিষয়ে কোনো উত্তর দেননি।

গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মৃত তালিকাভুক্ত ব্যক্তিদের ওপর গবেষণা করে দেখা গেছে, জীবদ্দশায় যারা ভালো কিছু নিয়ে চিন্তাভাবনা করতেন, তারা বেশিদিন জীবিত ছিলেন। গবেষণায় আরও বলা হয়েছে, সন্দেহপ্রবণ মানুষের তুলনায় যারা অন্যকে বিশ্বাস করতে পারেন, তারা বেশিদিন বাঁচেন। যারা অন্যের ভুল বুঝে নিয়ে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন তারাও বাঁচেন বেশিদিন।

আরও দেখা গেছে, বৃদ্ধ বয়সে মানুষ অনেক বেশি আশাবাদী হয়। কারণ সেই সময় তার কাছে হারানোর মতো কিছুই থাকে না। যারা অন্যকে বিশ্বাস করেন তাদের হৃদযন্ত্র ভালো থাকে। শুধু তাই নয়,বলা হয় যে তাদের হৃদযন্ত্রজনিত রোগও প্রায় ১৩ ভাগ কম হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা