লাইফস্টাইল

চুল কাটার অনুভূতি!

আসমাউল মুত্তাকিন: আমার স্পষ্ট মনে আছে, তখন আমি প্রথম শ্রেণিতে পড়ি। আমার বয়স পাঁচ বা ছয়ের বেশি হবে না। ছোটবেলা থেকে দেখতাম,আব্বু প্রতিমাসে একবার চুল কাটতেন। তার সাথে আমাকে নিয়ে যেতেন চুল কাটতে। পরিচিত দোকান। এক সাথে চুল কাটলে সুবিধা হয়।

মাসে শেষ দিক। চুল কাটার সময় হয়ে এসেছে আমার। যেহেতু চুল একটু বড়, তাই কাটতে হবে। ভাবলাম, দোকানে কাটলেতো টাকা দিতে হয় এবার চুলটা বাসায় কাটলে টাকা দিতে হবে না!

বাসায় বিভিন্ন জিনিসপত্র কাটার জন্য ছোট একটি কাঁচি রাখতেন আম্মু। খোঁজাখুঁজি করে কাঁচি সাথে নিয়ে বাথরুমে ঢুকলাম। আয়নার দিকে তাকিয়ে সেইভাবে হাত চালাচ্ছি আর ভাবতেছি এবার আর কষ্ট করে নাপিতের কাছে যেতে হবে না। চুল কাটা শেষ। এদিকে ছোট আয়না। ভালো ভাবে চেহারাটাও দেখা যায় না। তাই অনুমান করে কাটা শেষ করলাম।

ওমা! মাথায় হাত দিয়ে দেখি সামনের দিকের অর্ধেক চুল নেই। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করা যায় এখন ভাবতেছি! উপায়ন্তর না দেখে মাথায় হাতদিয়ে কাটা অংশ ঢেকে বাথরুম থেকে বাইরে বের হলাম। বের হয়েছি সামনে আম্মু উপস্থিত।

আম্মু বলল, ‘কিরে মাথায় হাত কেন? কি হলো আবার?’

ঘটনাটা আম্মুকে বললাম। এরপর আরকি, টাক করতে হলো আমার মাথা......!!

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা