লাইফস্টাইল

রোজায় পানির ঘাটতি মিটিয়ে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে

লাইফস্টাইল ডেস্ক: রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকে শরীরে পানির পরিমাণ কমে যাচ্ছে। ইফতারে সন্ধ্যায় ইফতারে পানি পান করেও যেন ঠাণ্ডা হচ্ছে না শরীর।

সারাদিনই ক্লান্ত লাগে। রোজায় আদ্রতা ধরে রেখে ক্লান্তি কাটাতে ও মহামারি করোনার সময়ে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইফতারে পান করতে পারেন ফ্রুট শেক। লেবুর সরবত তো সব সময়ই করা হয়। জেনে নিন খুব কম সময়ে তৈরি করা যায় এমন টেস্টি আর হেলদি কয়েকটি ফ্রুট শেকের রেসিপি:

তরমুজ এবং নারকেল স্কুইজ় : এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। গরমে তরমুজ মানেই , ঠাণ্ডা -ঠাণ্ডা অনুভূতি। তরমুজের টুকরো নিন দেড় কাপ, নারকেল কুচি আধা কাপ, অল্প ক্রিম, স্বাদমতো চিনি ও অল্প বরফের কুচি মিশিয়ে ব্লেন্ড করে নিন। সামান্য লেবুর রস দিয়ে পরিবেশন করুন।

মিক্সট ফ্রুট শেক: কাঁচা আম ও আঙুর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এবার পছন্দমতো পানি এবং চিনি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরিবেশনের সময় সামান্য জিড়ার গুঁড়া ছিটিয়ে গ্লাসের কোনায় এক টুকরো লেবু জড়িয়ে দিন। ওপরে কিছু বরফ কুচিও দিতে পারেন।

আনারস লেমনেড : টুকরো করা আনারস দু’কাপ, লেবুর রস এক টেবিল চামচ, অল্প বিট লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে ব্লেন্ডারে, বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে আনারস লেমনেড।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা