লাইফস্টাইল

রমজানে রোজা রেখে কি রক্তদান করা যাবে?

লাইফস্টাইল ডেস্ক: নিঃসন্দেহে ভালো কাজ রক্ত দান করা। কারণ আপনার দেয়া রক্তে বেঁচে যেতে পারে কারও প্রাণ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রোজা রেখে রক্তদান করার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধ নেই। নিতান্ত প্রয়োজনে দেওয়ার ব্যাপারে অনুমতি রয়েছে। তাই রোজা রেখেও আপনি চাইলে রক্তদান করতে পারবেন।

রোজা রাখার কারণে স্বাভাবিকভাবেই শরীর কিছুটা দুর্বল থাকে। তাই রোজা রেখে রক্তদান করতে চাইলে খেয়াল রাখতে হবে কিছু বিষয়ের প্রতি। পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক-

১। ইফতারের পর রক্তদানের জন্য উপযুক্ত সময়। তবে খেয়াল রাখতে হবে ভারী ও তৈলাক্ত খাবার খেয়ে রক্তদান করা উচিৎ নয়।

২। রক্তদাতার কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। যেমন- রক্তচাপ বসিয়ে এবং দাঁড়িয়ে দুইভাবেই দেখা উচিৎ। জিহ্বা দেখে, শিরা-উপশিরায় হালকা চাপ প্রয়োগ করে কত সময়ে তা পূরণ হচ্ছে সেটি খেয়াল করে জানা যায় রক্তদাতার পানিশূন্যতা রয়েছে কি না। পাশাপাশি পালস দেখা জরুরি।

৩। রক্তদানের পর ১০ মিনিট বিশ্রাম নিতে হবে পরবর্তী জটিলতা এড়ানোর জন্য।

৪। রক্তদানের পর ফলের রস ও অন্য কিছু খাওয়ার চেয়ে পানি পানি পান করাই উত্তম।

৫। করোনাকালে যেহেতু মাস্ক পরে থাকাটা নিরাপত্তার অংশ তাই এই সময়ে পানিশূন্যতা খুবই স্বাভাবিক বিষয়। তাই রক্তদানের পূর্বে ও পরে স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করা উচিৎ।

৬। কেউ যদি শাররিক ও মানুষিক ভাবে দৃঢ় থাকেন রোজা থেকে রক্ত দান করতে পারবেন তবে তিনি সাহরি খাওয়ার ৪ ঘণ্টার মাঝে দান করা উত্তম। কারণ এরপর পানিশূন্যতার কারণে রক্তের নানা উপাদান পরকীকরণে সমস্যা তৈরি হয় এবং মানসম্মত রক্তের উপাদান সরবরাহ করা সম্ভব হয় না।

রক্তদান একটি মহৎ কাজ। রমজানে যেকোনো দান আল্লাহকে খুশি করার জন্যই বান্দা করে থাকেন। আর রক্তদান একটি মহতী দান। কাজেই রোজায় রক্তদানে সবাইকে অনুপ্রাণিত করা উচিৎ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা