লাইফস্টাইল

৭৪, বয়স তো একটা সংখ্যা!

সান নিউজ ডেস্ক : কথায় আছে— ইচ্ছা থাকলে উপায় হয়! এবার সেটি প্রমাণ করলেন জোয়ান ম্যাকডোনাল্ড। বয়স যে শুধুই একটি সংখ্যা চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি।

জোয়ান ম্যাকডোনাল্ডের বয়স ৭৪। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। এই বয়সেও নিজের শারীরিক গড়নের অবিশ্বাস্য পরিবর্তন এনেছেন তিনি। তাকে দেখে নেটিজেনদের চোখ কপালে!

কিন্তু এক সময় জোয়ানের শরীর এতটাই মোটা ছিল ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না। এছাড়া বিভিন্ন রোগে ভুগতেন তিনি। উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস, উচ্চ কোলেস্টেরলসহ নানা রোগ শরীরে বাসা বেঁধেছিল। হাঁটুতে করাতে হয়েছে অস্ত্রোপচার। এক কথায় অনেক দুর্বিষহ সময় কাটিয়েছেন তিনি। কিন্তু সবকিছু জয় করে তিনি এখন পুরো ফিট। এক কিংবা দুই নয়, শারীরিক কসরত করে ২৯ কেজি ওজন কমিয়েছেন জোয়ান।

তবে জোয়ানের এমন পরিবর্তন নিয়ে অনেক বিতর্কও হচ্ছে। কারো কারো মতে, হরমোন রিপ্লেস থেরাপি নিয়েছেন তিনি। তবে নিন্দুকের কথায় কান দিতে রাজি নন জোয়ান। প্রতিদিন সকাল ৭ টায় ঘুম থেকে ওঠেন। এরপর নিয়ম করে ওয়ার্কআউট করেন। ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় তাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার ওয়ার্কআউটের নানা ছবি ও ভিডিও পোস্ট করেন জোয়ান। এতে বিভিন্নভাবে ওয়ার্কআউটের পদ্ধতি দেখান তিনি। অনেকেই তাকে দেখে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা সাত লাখের বেশি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি ও জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রাক্তন স্ত্রীর বিয়েতে ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছ...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা