লাইফস্টাইল

গরমে প্রাণ জুড়াবে কচি ডাব

লাইফস্টাইল ডেস্ক : গত কয়েকদিন থেকেই চলছে তাপপ্রবাহের দাপট। গরমে হাঁসফাঁস করছে সবাই। এই সময়ে স্বস্তি দেবে কচি ডাব। গরমে গলা ভেজানোর জন্য বেছে নিন এই পানীয়। এতে তেষ্টাও যেমন মিটবে, সাথে শরীরের জন্যও উপকার মিলবে।

গরমে ডাবের পানি খাওয়ার কয়েকটি সুফল জেনে নিন-

শক্তি বৃদ্ধি : ডাবের পানিতে থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তির ঘাটতিও পূরণ করে। তাই ডাব শুধু তৃষ্ণাই নয়, শক্তির ঘাটতি মিটিয়ে ক্লান্ত শরীরকে চাঙ্গা করে তোলে।

ডি-হাইড্রেশন রোধ : প্রচণ্ড গরমে শরীরে ঘামের সাথে অনেকটা পানি বেরিয়ে যায়। শরীরে দেখা দেয় পানির ঘাটতি। ফলে ডি-হাইড্রেশনের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। এই সমস্যা থেকে বাঁচাতে ডাবের পানি অত্যন্ত উপকারী।

ডায়েট ড্রিঙ্ক : ডাবের পানিতে যেহেতু চিনি খুব কম থাকে, তাই সহজেই ওজন কমাতে সাহায্য করে। ফাইবারে ভরপুর ডাবের পানি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।

ডায়াবেটিস প্রতিরোধ : ডাবের পানি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই এই গরমে ডায়াবেটিক রোগীদের জন্য ডাবের পানি খুবই উপকারী।

রক্তচাপ রোধ : গরমের তীব্র দাবদাহে রক্তচাপ বেড়ে যেতে পারে। অতিরিক্ত ঘামের সাথে অনেকটা পানি বেরিয়ে যাওয়ায় রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে ডাবের পানি অত্যন্ত কার্যকরী। ডাবের পানিতে থাকা ভিটামিন সি, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গরমে কচি ডাবের পানি শরীরকে ঠাণ্ডা রাখার পাশাপাশি শরীরে পটাশিয়াম, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা