লাইফস্টাইল

সহজেই পরিষ্কার করুন গরুর ভুঁড়ি

সান নিউজ ডেস্ক : খেতে সুস্বাদু হলেও গরুর ভুঁড়ি পরিষ্কার করাটা বেশ ঝামেলা আর সময়ের কাজ। তাই বলে তো আর ভুঁড়ি খাওয়া বাদ পড়ে যাবে না! ভুঁড়ির গায়ে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া দ্বারা পরিপূর্ণ থাকে। কাজেই খাওয়ার আগে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। চলুন তবে দেখে নেই সহজ উপায়ে সঠিকভাবে কিভাবে আপনি গরুর ভুঁড়ি পরিষ্কার করতে পারেন!

সহজ উপায়ে ভুঁড়ি পরিষ্কার করতে আপনার বেশ কিছু উপকরণ প্রয়োজন পড়বে। আর সেগুলো হলো:

১. চুন

২. হলুদ গুঁড়া

৩. ধারালো ছুরি

৪. বড় বালতি বা গামলা

৫. বড় হাড়ি

পরিষ্কারের পদ্ধতি:

১. প্রথমেই ধারালো ছুরি দিয়ে ভুঁড়িটা দুইভাগ করে এর ভেতরের সব ময়লা বের করে নিতে হবে।

২. এরপর গরম পানি দিয়ে ভুঁড়ির ভেতরটা ভালো করে ধুতে হবে।

৩. ভুঁড়িটাকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে।

৪. বালতিতে শুকনো চুণ ও পরিমাণ মতো পানি দিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে ৪০/৪৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এমনভাবে ভেজাতে হবে যেন চুনের পানিতে ভুঁড়িগুলো ডুবে থাকে।

৫. ৪০/৪৫মিনিট পরে ভুঁড়ির টুকরোগুলোকে চুণ মিশ্রিত পানি থেকে তুলে ছুরি বা চামচ দিয়ে ভালোভাবে চেঁছে নিতে হবে।এতে করে খুব সহজেই ভুঁড়ি থেকে কালো অংশটুকু উঠে ভুঁড়ি সাদা হয়ে যাবে। যদি দেখা যায় যে ময়লাগুলো যায় নি, তাহলে আরও ১০/১৫ মিনিট চুনের পানিতে ডুবিয়ে রাখলেই সহজে ময়লাগুলো তুলে ফেলা যাবে।

৬. এবার একটা বড় পাতিলে পানি ফুটিয়ে এতে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে ১০/১৫ মিনিট সেদ্ধ করতে হবে। এতে করে ভুঁড়িতে থাকা দুর্গন্ধ অনেকটাই কেটে যাবে।

৭. সেদ্ধ করা ভুঁড়ির টুকরোগুলো গরম থাকতে থাকতেই আবারও ছুরি বা চামচ দিয়ে চেঁছে নিতে হবে। গরম অবস্থায় চাঁছলে ভুঁড়ির পেছনে লেগে থাকা চর্বি আর পর্দাগুলো অনায়াসেই উঠে যাবে।

৮. পরিষ্কার করা ভুঁড়িগুলোকে ঠান্ডা হওয়ার পর ছোট ছোট টুকরো করে রান্নার উপযোগী বানিয়ে প্যাকেটে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে ৩/৪ মাস পর্যন্ত খাওয়া যাবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি ও জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রাক্তন স্ত্রীর বিয়েতে ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছ...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা