লাইফস্টাইল

গর্ভাবস্থায় যেসব ব্যায়াম করবেন

লাইফস্টাইল ডেস্ক : প্রতিটি নারীর জীবনে পূর্ণতা আসে মাতৃত্বে। তবে মা হওয়ার সময়টা খুব সহজ হয় না অনেক হবু মায়ের জন্যই। নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হয় তাকে।

গর্ভাবস্থায় নারীর শারীরিক -মানসিক সুস্থতা, অনাগত সন্তানের সঠিক বিকাশ ও বৃদ্ধির জন্য নিয়মিত কিছু ব্যায়াম করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
জেনে নিন সহজ কিছু ব্যায়াম কীভাবে করবেন:

হাঁটাচলা
যেহেতু এই সময় একাধিক হরমোনাল চেঞ্জ হয়, তাই শরীরে ব্যথা, অস্বস্তি আসতে পারে। জয়েন্টে ব্যথা হতে পারে। যার থেকে উপশম দিতে পারে হাঁটার অভ্যাস। প্রতিদিন কিছুক্ষণ হাঁটলে মনও ভালো থাকে, শরীরেও অ্যানার্জি পাওয়া যায়।

পেলভিক ফ্লোর এক্সারসাইজ
পেলভিক ফ্লোর বা অ্যানাসের অংশ শরীরের ভেতরের দিকে টেনে ধীরে ধীরে ছাড়লে পেশির ব্যায়াম হবে। এতে ওই এলাকায় কোনো টান ধরা বা ব্যথা, অস্বস্তি কমতে পারে। কোমরের অংশে ব্যথা থাকলে, তাতেও উপশম মিলতে পারে।

সাঁতার
শরীরে খুব চাপ না দিয়ে ব্যায়াম করতে চাইলে তার জন্য সব চেয়ে ভালো সাঁতার। এটি অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে, শরীরের রক্ত প্রবাহ ঠিক রাখে।

যোগব্যায়াম
প্রেগনেন্সির সময় মায়ের অবসাদ-উৎকণ্ঠা দূর করে যোগব্যায়াম শরীর-মন-আত্মার শান্তি বাড়ায়। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে যোগ ব্যায়ামের গুরুত্ব রয়েছে। নিয়মিত নিশ্বাসের ব্যায়াম করলেও উপকার পাওয়া যায়।

গর্ভাবস্থায় অবশ্যই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ব্যায়াম শুরু করতে হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা